আল জাজিরার প্রতিবেদনএই নির্বাচন কেন এত তাৎপর্যপূর্ণআর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে এক ঐতিহাসিক নির্বাচনের। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণেভোট।
নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধচব্বিশের বিপ্লব থেকে ছাব্বিশের ব্যালট: বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের কঠিন পরীক্ষাদেড় বছর আগে মনে হয়েছিল, বাংলাদেশ হয়তো বিশ্বজুড়ে গণতন্ত্রের পিছু হটার যে ধারা চলছে, তাকে চ্যালেঞ্জ জানাবে। ২০২৪ সালের ৫ আগস্ট অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তরুণ প্রজন্ম এক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরশাসনকে উৎখাত করে।
পকেটে টান: ভোট দিতে যাচ্ছেন না শিল্প এলাকার লাখো ভোটারনির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সারা দেশে যখন সাজ সাজ রব, তখন সাভার ও আশুলিয়ার শ্রমিক কলোনিগুলোতে চোখে পড়ছে এক ধরনের নিস্তব্ধতা। দেশের অর্থনীতির ‘পাওয়ার হাউস’ হিসেবে পরিচিত এই শিল্পাঞ্চলে বসবাসকারী কয়েক লাখ ভোটার এখনো গ্রামে যাননি।
চ্যাথাম হাউসের বিশ্লেষণআগামীকাল ভোট: গণতন্ত্রে উত্তরণের সন্ধিক্ষণে বাংলাদেশএবারের নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নতুন রাজনৈতিক জোটের উত্থান। এই জোট শেখ হাসিনার আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপির দীর্ঘদিনের দ্বিদলীয় আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
নাটোরে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তিতে স্থগিতাদেশনাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার ৪ কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক।
বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জড়ো করছে জামায়াত, অভিযোগ সাকিরভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করতে বাঞ্ছারামপুরের বিভিন্ন জায়গায় জামায়াত বাঁশের লাঠি জড়ো করছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
ডয়েচে ভেলেকে সাক্ষাৎকারএককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
ভোটের একদিন আগে সংখ্যালঘু নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছেঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই হিসাব প্রকাশ করে।
মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরুত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
ভোটের আনন্দে মেহেদিতে হাত রাঙানোজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী মেহেদি উৎসব হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
নির্বাচনের অপতথ্য ঠেকাতে ঢাকা স্ট্রিম-বাংলাফ্যাক্ট চুক্তিত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
সারা দেশে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: ইসি সানাউল্লাহজাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে যা ঘটবেজুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পালিয়ে ভারতে চলে যাওয়ার প্রেক্ষাপটে প্রথমবার দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারির ১০ দিনে নির্বাচনী সংঘাতে নিহত ২, আহত ৪৮৯ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানি উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ১০ দিনে রাজনৈতিক সংঘাতে দুজন নিহত ও অন্তত ৪৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ফেসবুকে ডলার উড়াতে ‘দিল-খোলা’ প্রার্থীরাসংসদ নির্বাচন ও গণভোটের প্রচার শেষ। সামাজিক মাধ্যমে এখনো রয়ে গেছে তার রেষ। মাঠের মতো ভার্চুয়াল লড়াইয়েও ‘দিল-খোলা’ প্রার্থীরা। বিভিন্ন দলের ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা দেদার ঢেলেছেন অর্থ। সহজে বললে ডলার। কারণ, ফেসবুকের বিজ্ঞাপন ডলারেই দিতে হয়।
ইসি-বিএনপি বৈঠকভোটারদের টাকা ও ‘বিশেষ কাপড়’ দেওয়ার অভিযোগনির্বাচনের আগে ভোটারদের টাকা ও নারীদের বিশেষ কাপড় দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে।