জনগণ সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন: হাফিজ উদ্দিনবিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলের জনপ্রিয়তাও প্রতিষ্ঠা করেছে।
দাঁড়িপাল্লার কাছে জামানত খোয়া জাপার শামীম হায়দারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
নির্বাচন পরবর্তী সহিংসতা•চৌগাছায় জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহতযশোরের চৌগাছায় একটি ভোটকেন্দ্রের ফলাফল কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বাবু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব, অংশ নিয়েছিল ৫০ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা ৯টি দলের নেতা। তারাই আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে সাতজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে জনগণের মুখপাত্র হবেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বৈশিষ্ট্য•বিএনপি ও জোটের বিজয়, কিন্তু সতর্কবার্তার ইঙ্গিতযদিও আওয়ামী লীগ নির্বাচনী প্রতিযোগিতায় অনুপস্থিত ছিল, তবুও বিএনপি ও জামায়াতের তীব্র প্রচারণা নির্বাচনী আবহকে অত্যন্ত উত্তপ্ত করে তোলে। নির্বাচনটি বিএনপির জন্য একপ্রকার ‘স্ট্রেস টেস্ট’ হিসেবে কাজ করেছে, বিশেষত জামায়াত ও তার সংশ্লিষ্টদের অপ্রত্যাশিত ভোট ও আসন বৃদ্ধির প্রেক্ষাপটে।
ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে জামায়াতের অসন্তোষ, আসছে জোটের কর্মসূচিশান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ফেনীতে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে হামলার অভিযোগফেনীর সোনাগাজীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ও বগাদানা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
লবির কাছে হারলেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ফুলতলা-ডুমুরিয়া) বিএনপির প্রার্থী আলি আসগার লবির কাছে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, জামায়াত ৪৯ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে চলেছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ১৮৯ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১২৭ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে ৪৯টিতে বিজয়ী হয়েছে।
‘ফল কারসাজি’, আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতেরনির্বাচনের ফলাফল গণনায় অস্বাভাবিক বিলম্ব এবং ফল পরিবর্তনের অভিযোগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাত প্রায় ৪টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
জয়ে ১০০ আসন পার বিএনপির, জামায়াত ৪২ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৪টা পর্যন্ত ১৫২ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১০০ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৪২টি আসনে বিজয়ী হয়েছে।
কুষ্টিয়ার ৪ আসনের জামায়াতের ৩, বিএনপির ১কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বেসরকারি ফলাফলে ৩টিতে জামায়াতে ইসলামী এবং ১টিতে বিএনপি জয়ী হয়েছে।
১০০ আসনের ফল: বিএনপি ৬২, জামায়াত ৩১ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৩১টিতে জয় পেয়েছে।
রংপুরের ৬ আসনেই জামায়াত জোটের জয়একসময়ের ‘লাঙ্গলের দুর্গ’ রংপুরে একচ্ছত্র জয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রংপুরের সব কটি আসনেই বিএনপির প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থীরা।
সংসদ নির্বাচনে বড় জয়ের পথে বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৫৫ আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ২৯টি আসনে বিজয়ী হয়েছে।
ঝিনাইদহের ৪ আসনের ৩টিতে জামায়াতের জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে: জামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইতিবাচক রাজনীতির চর্চা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।