রাষ্ট্রদূতের সাক্ষাৎফ্রান্সের সঙ্গে স্যাটেলাইট চুক্তি নবায়নের আহ্বান মন্ত্রী মাহবুব আনামেরডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেখ-শালে। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবসের ডাটাকার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীরমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।
মানুষের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য: ফকির মাহবুবদেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখা ও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে কাজ করবে ডাক বিভাগ: মন্ত্রীজনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।
টেলিটককে দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ মন্ত্রীররাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বর্তমান সরকারের সময়ে জনগণ যেন টেলিটকের উন্নত সেবা পায় তা নিশ্চিতে শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
দায়িত্ব নিলেন রেহান আসিফ আসাদডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন রেহান আসিফ আসাদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দপ্তর প্রধানদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
বিটিসিএলের এমভিএনও সিম পরীক্ষামূলকভাবে চালুদেশের মানুষের ডিজিটাল জীবন সহজ ও সাশ্রয়ী করতে বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তনের অনুমোদনযুগোপযোগী ও ডিজিটাল ডাকসেবা নিশ্চিত করতে ১২৭ বছরের পুরোনো ডাক আইন পরিবর্তন করে ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
১২৭ বছর পর নতুন ডাক আইন: অনুমোদন পেল ‘ডাকসেবা অধ্যাদেশ ২০২৬’ব্রিটিশ আমলের ১২৭ বছরের পুরোনো ‘দ্য পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮’ পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ও আধুনিক ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
ইনফোসরকার-৩ প্রকল্পের চুক্তি সংশোধন: বাড়ল সরকারের রাজস্ব হিস্যাইনফোসরকার-৩ প্রকল্পের চুক্তি সংশোধনের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ানোর পাশাপাশি জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
ডাক মাশুল ছাড়াই ফলাফল পাঠাতে পারবেন প্রিসাইডিং কর্মকর্তারাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ডাক মাশুল ছাড়াই ইসি সচিবের কাছে পাঠাতে পারবেন প্রিসাইডিং কর্মকর্তা। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে।
স্টার্টআপ ইকোসিস্টেম গড়াই আইটি ইনকিউবেশন সেন্টারের লক্ষ্য: ফয়েজ তৈয়্যেবডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব বলেছেন, দেশে স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের মূল উদ্দেশ্য।