ফারাক্কা থেকে পদ্মা ব্যারাজ: বাংলাদেশের সংকটের সমাধান কোথায়ঠিক এ কারণেই গঙ্গা চুক্তির মেয়াদ গুরুত্বপূর্ণ। ঢাকা ও নয়াদিল্লি যদি বিশ্বাসযোগ্য বিকল্প রূপরেখা করতে না পারে, তবে বিপদ বাড়বে। ঢাকা ও দিল্লি নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে পদ্মা ব্যারাজ সফলতার বদলে উদ্বেগের প্রতীকে পরিণত হবে।
‘আজাদি’র প্রতিধ্বনি: জেএনইউ ও ভারতের রাজনীতিভারতের রাজনীতিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ একটি শক্তিশালী রাজনৈতিক বয়ান। কেন ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো উচ্চপদস্থ ব্যক্তিরা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন নিয়ে এতটা উদ্বিগ্ন থাকেন? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক, কৌশলগত এবং আদর্শিক কারণ।
ভারতকেও ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: পীযূষ গোয়েলগোয়েল বলেন, নয়াদিল্লি এবং হোয়াইট হাউসের মধ্যকার এই বাণিজ্য চুক্তিতে একটি বিশেষ শর্ত অন্তর্ভুক্ত থাকবে। শর্তটি হচ্ছে—যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা বা সুতা আমদানি করা হয়, তবেই এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিলভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ঠেকাল পুলিশভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি বড় বিক্ষোভ পুলিশ ঠেকিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চাণক্যপুরী কূটনৈতিক এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দলসহ বিভিন্ন সংগঠনের শত শত কর্মী বাংলাদেশ হাইকমিশনের দিকে মিছিল করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টাভারতের রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ চলছে। সেখানে নিরাপত্তা বেষ্টনীর তিনটি স্তর ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পূর্বঘোষিত এই বিক্ষোভ আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা স্থগিতদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনায় সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জটলা পাকিয়ে ‘হুমকি’ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এর বাইরে একদল লোক জড়ো হয়ে ‘হুমকি’ দিয়েছেন।
পুতিনের দিল্লি সফর ভূরাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছেপুতিনের দিল্লি সফর মূলত বাস্তববাদী স্বার্থের প্রতিফলন। ভারতের জন্য এটি প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ, আর রাশিয়ার জন্য অর্থনৈতিক সহায়তার পথ অব্যাহত রাখার উপায়। যুক্তরাষ্ট্রের চাপ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের মধ্যেও দুই দেশ তাদের সম্পর্ক ধরে রাখছে।
তেল, প্রতিরক্ষা ও ভূ-রাজনীতি: পুতিনের দিল্লি সফরের লক্ষ্য কীরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে দুই দিনের সফর শুরু করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি পুতিনের প্রথম ভারক সফর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরে একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) বিশ্বের ১২৭টি শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
অস্থিরতার চক্রব্যূহ: আঞ্চলিক সন্ত্রাস ও অভ্যন্তরীণ নৈরাজ্য কি বাংলাদেশকে গ্রাস করছেদক্ষিণ এশিয়া বর্তমানে এক চরম ভূ-রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আঞ্চলিক সংঘাতের তীব্রতা আর প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্বলতা মিলিতভাবে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। এমনকি এই অস্থিরতার ঢেউ বাংলাদেশের স্থিতিশীলতায় আঘাত হানার ঝুঁকি তৈরি করেছে।