৭৫ আসনে সক্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থী, দুই-তৃতীয়াংশেই ত্রিমুখী লড়াইয়ের আভাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাঁদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন।
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে: ফজলুর রহমানকিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘাগড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ইসির বিরুদ্ধেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কামরুজ্জামান আইপিসিসির লিড অথর নির্বাচিতবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান আন্তর্জাতিক সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর লিড অথর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ীআসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ী। বিপরীতে রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী। কেন রাজনীতিবিদ নয়, ব্যবসায়ীরাই এখন সংসদে যেতে এগিয়ে?
পোস্টাল ব্যালটের ভোটে বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণআগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের নির্বাচনি ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধিত ভোটারের এই তালিকায় যুক্ত হয়েছেন খোদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিস্তারিত জেনে নিন।
যশোর-৩ আসনে মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এক মতবিনিময় সভার আয়োজন করে। যশোর-৩ (সদর) আসন নিয়ে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, একটি দল তত সহিংসতায় জড়াচ্ছে: আসিফ মাহমুদনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বি-টিম বিতর্ক, মব সহিংসতা ও জুলাইয়ের রাজনীতিআসন্ন নির্বাচন সামনে রেখে স্ট্রিম টকে কথা বলেছেন আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমেদ। নতুন দল গঠনের প্রয়োজনীয়তা, আস্থার সংকট, জামায়াতের ‘বি-টিম’ বিতর্ক, সেন্টার-রাইট রাজনীতি, জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ এবং সাম্প্রতিক মব সহিংসতা নিয়ে তিনি কথা বলেছেন।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ: মির্জা আব্বাসভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গ্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।’
আ.লীগের দোসর নয়, সৎ ও যোগ্য লোকজনই নির্বাচন পরিচালনা করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টাঅতীতের সব নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের কোনো দোসর নাই, সৎ ও যোগ্য লোকজনই নির্বাচন পরিচালনা করবে।
ঢাকা-১১•বিএনপি প্রার্থী কাইয়ুমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, ভাটারা, বাড্ড, হাতিরঝিল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করা হয়েছে।
নির্বাচন ও গণভোট: সুপ্রিম কোর্টে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পোস্টাল ভোটে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট দেয়ার অভিজ্ঞতা ঢাকা স্ট্রিমে বর্ণনা করেছেন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটির আইটি ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ।
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমাদের শহরে দরকার : নজরুল ইসলাম মঞ্জুখুলনার বিভিন্ন বিষয় নিয়ে স্ট্রিম টকের আজকের পর্বের অতিথি খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
নির্বাচনের আগে কেন্দ্র দখলের ‘প্র্যাকটিস ম্যাচ’ শুরু হয়েছে: এনসিপিনির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।