ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, শিগগির যোগদানভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার। তিনি শিগগির ঢাকায় যোগদান করবেন বলেও জানিয়েছে ভারত সরকার।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারার পথে‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি’ ফোরামে অংশ নিতে তুরস্ক সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আঙ্কারার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে ইতিবাচক ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গঙ্গা চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীদ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতিইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই সংহতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীমানবপাচারে জড়িতের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মানবপাচারকারীদের নৌকায় খাবার ও পানির অভাবে ১৮ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জামায়াত আমিরের ‘সুপারিশের চিঠি’ প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রী মর্যাদায় পদায়ন করার ‘সুপারিশের চিঠি’ জনসমক্ষে প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াতআমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য চিঠির ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।
পাঁচ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহারপর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও ড. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের চার দেশের মন্ত্রীর ফোন, নিরাপত্তার আশ্বাসকুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: প্রণয় ভার্মাভারত ও বাংলাদেশ এ অঞ্চলের দুটি বৃহত্তম ও উচ্চাকাঙ্ক্ষী অর্থনীতি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, “একসঙ্গে কাজ করে দুই দেশের অনেক কিছু করা সম্ভব।”
ইরান ইস্যুতে ঢাকার অবস্থান নিয়ে সমালোচনা কেনঅনেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বাংলাদেশ মার্কিন হামলায় উদ্বেগ, আর ইরানের প্রতিরোধের নিন্দা জানিয়েছে!