মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথম দুর্ভিক্ষ: ‘মানবতারই পরাজয়’ বললেন জাতিসংঘ মহাসচিবএই প্রথমবার জাতিসংঘ মধ্যপ্রাচ্যে আনুষ্ঠানিকভাবে কোনো দুর্ভিক্ষের ঘোষণা দিল। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি প্রথম দুর্ভিক্ষ। এছাড়াও মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দুর্ভিক্ষদশায় পড়ল এত মানুষ। জাতিসংঘ জানিয়েছে, গাজার ৫ লাখের বেশি বাসিন্দা ‘বিপজ্জনকভাবে’ ক্ষুধার মুখোমুখি হয়েছে।
ইসয়াইয়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯আল-গাদ টিভির লাইভ ক্যামেরায় দেখা যায়, হাসপাতালের ক্ষতিগ্রস্ত সিঁড়িতে উদ্ধারকর্মীরা কাজ করছিলেন, ঠিক তখনই দ্বিতীয় হামলা হয়।
গাজা সিটিতে সহস্রাধিক ভবন ধ্বংস করেছে ইসরায়েল: সিভিল ডিফেন্সফিলিস্তিন সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট থেকে গাজা সিটিতে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত জেইতুন ও সাবরা এলাকায় এক হাজারের বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
ইসরায়েলি হামলায় আরও ৬৫ ফিলিস্তিনি নিহতইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে গত ২৪ ঘণ্টায় এই নিহতের ঘটনা ঘটে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা করেও সমস্যার সমাধান হবে না১৯৬৭ সালের পর থেকে প্রতিটি ইসরায়েলি সরকার দখলকৃত ফিলিস্তিনি এলাকায় বসতি সম্প্রসারণ করেছে এবং ইহুদি নাগরিকদের পশ্চিম তীরে স্থানান্তর করতে আর্থিক সুবিধা ও অবকাঠামো উন্নয়নে উৎসাহিত করেছে।
গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকারোক্তিগাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এটিকে খাদ্যসংকট বলে আসছিল। এবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের একটি সংস্থা এটিকে দুর্ভিক্ষ বলে স্বীকার করেছে।
পশ্চিমা ঔপনিবেশিকতার শেষ চিহ্ন ইসরায়েলকে ট্রাম্প কেন রক্ষা করতে চানফিলিস্তিন কেবল এক যুদ্ধক্ষেত্রই নয়, বরং পশ্চিমা বিশ্ব এখনো তাদের ঔপনিবেশিক অতীতের সত্য দেখতে পারে এমন শেষ আয়না। তাই এই আয়নাটিকেই ভেঙে ফেলা চাই।
ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহতগাজা শহর ও এর উপকণ্ঠে ইসরায়েলি বোমাবর্ষণ আরও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভফিলিস্তিনের গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দেশ অচল করে দিয়েছেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এ বিক্ষোভ ছিল গত ২২ মাসের যুদ্ধে সবচেয়ে বড় ও তীব্র প্রতিবাদ।
ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহতগত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া উপকূলীয় ছিটমহলে ইসরায়েল সৃষ্ট খাদ্য সংকটে মারা গেছেন আরও দুইজন। এর মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে।
আনাস আল শরীফ: মৃত্যুর চোখে চোখ রেখে সাংবাদিকতামাত্র ২৮ বছরের তরুণ ছিলেন আল-জাজিরার ফিলিস্তিনি প্রতিবেদক আনাস আল শরীফ। স্পষ্টতার সঙ্গে তুলে ধরতেন ইসরায়েলের অব্যাহত হামলার অমানবিক রূপ। তাঁর প্রতিবেদনে প্রাণহীন শুষ্ক তথ্য ছাড়িয়ে উঠে আসত অবরুদ্ধ জীবনের নিখাদ ও অনাবৃত প্রতিচ্ছবি।
মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল-জাজিরার সাংবাদিক আনাসইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো আল-জাজিরার গাজা সংবাদদাতা আনাস আল-শরীফ মৃত্যুর আগেই নিজের হত্যার আশঙ্কা লিখে গিয়েছিলেন। শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি রেখে গিয়েছিলেন এক আবেগভরা বিদায়বার্তা।
‘গাজায় পারমাণবিক হামলা’র ডাক দিচ্ছে আমেরিকা-ইসরায়েল২০২৫ সালের ২২ মে সকাল। হিরোশিমা শান্তি স্মৃতিপার্কে নীরবতা পালন হচ্ছে। এরপর বের করে আনা হলো ১৯৪৫ সালের পারমাণবিক হামলায় নিহত ব্যক্তিদের নামের তালিকা।
নেতানিয়াহু কি গাজার পুরোটাই দখলে নিতে পারবেনফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলে নেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আজ শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, ‘দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা গাজা দখলে শিগগিরই কাজ শুরু করবে।’
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাসহামাসের দাবি, গাজার মানবিক সংকট ও দুর্ভিক্ষের অবসান ঘটলেই তাঁরা অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যেতে প্রস্তুত।
স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি আসলে কী, কেন ইউরোপ স্বীকৃতি দিতে সম্মত হয়েছেফ্রান্সভিত্তিক বার্তাসংস্থা এএফপির ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েলফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডন্টে ইমানুয়েল মাখোঁ গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন। তাঁর ঘোষণার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ তাদের মিত্র দেশগুলো।