ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের স্বীকারোক্তিগাজায় প্রতি ১০ জনে একজন নিহত বা আহতগাজায় চলমান যুদ্ধে প্রাণহানির ভয়াবহ চিত্র স্বীকার করলেন ইসরায়েলর সাবেক সেনাপ্রধান হারজি হালেভি। তাঁর ভাষ্য, প্রায় দুই বছর ধরে চলা অভিযানে গাজার প্রতি ১০ জনের মধ্যে একজনেরও বেশি নিহত বা আহত হয়েছেন। এই সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়, যা এতদিন ইসরা
নতুন করে গাজার সচল হাসপাতালগুলোর আশপাশে ইসরায়েলের হামলা, নিহত ১৯ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি হাসপাতালের আশপাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে: জাতিসংঘ তদন্ত কমিশনফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কমিশনটি গঠন করে।
ইসরায়েলি আগ্রাসন: আরব ও ইসলামি দেশগুলো কী বলছে২০২৫ সালে কাতার ছিল সপ্তম দেশ যেখানে ইসরায়েল হামলা চালাল। ফলে পরিস্থিতি এক নতুন মাত্রায় পৌঁছায়। এর জবাবে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) যৌথভাবে উদ্যোগ নেয়।
কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনকাতারের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে নতুন প্রস্তাব পাসপ্রস্তাবে যুদ্ধোত্তর পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন গঠনের কথাও উল্লেখ রয়েছে। এ মিশনের লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সহায়তা দেওয়া এবং নিরাপত্তার দায়িত্ব ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা।
ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে নৈশভোজবাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর হেয়ার রোডস্থ প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এ নৈশভোজ আয়োজন করা হয়।
লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার‘গ্রেটার ইসরায়েল’ বাস্তবায়ন আরেক ধাপ এগোলো কিলেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আগামী বছরের শেষ নাগাদ শান্তিরক্ষীদের ফিরিয়ে নেবে তারা। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের চাপের মুখে নেওয়া এ সিদ্ধান্তকে অনেকে দেখছেন ‘বৃহত্তর ইসরায়েল’ বাস্তবায়নের নতুন অগ্রগতি হিসেবে।
গাজার ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীরফিলিস্তিনের গাজা শহরের ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যেসব কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ ঘোষণা করল আইএজিএসইসরায়েলের বিরুদ্ধে বহু দেশ, মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থার গণহত্যার অভিযোগের সঙ্গে এখন তাদের এই প্রস্তাবও যুক্ত হলো। এই প্রস্তাবের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক গবেষক মহলও গাজায় সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে দেখছে।
গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ৯ফিলিস্তিনের গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে চার শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।
ফিলিস্তিনি সাংবাদিক মুনতাসির মারাইয়ের লেখাতাহারির স্কয়ারের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অনেক মিল আছেসম্প্রতি ঢাকায় এসেছিলেন আল-জাজিরার মিডিয়া ইনিশিয়েটিভস-এর ব্যবস্থাপক মুনতাসির মারাই। জর্ডানের বাসিন্দা ফিলিস্তিন বংশদ্ভূত এই সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা ২০০২ সালে আল-জাজিরায় যোগ দেন। ২০১১ সালে তিনি মিশরের তাহরির স্কয়ার থেকে যে ‘আরব বসন্ত’ হয়েছিল, সেখানে প্রতিষ্ঠানটির প্রধান সাংবাদিক হিসেবে কাজ...
ইসরায়েলকে এই যুদ্ধ শেষ করতেই হবে: ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের ক্ষতি করছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েলকে থামতে বাধ্য করবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের আগে যে প্রভাব ও চাপ সৃষ্টির ক্ষমতা ছিল, দীর্ঘস্থায়ী লড়াইয়ের কারণে তারা সেটি হারিয়ে ফেলেছে।
আবু উবায়দার ‘হত্যা’ হামাসে কতটা প্রভাব ফেলবে, কে হবেন তাঁর উত্তরসূরিহামাসের নেতৃত্ব কাঠামো গোপনীয় ও খণ্ডিত। এর রাজনৈতিক ব্যুরো অবস্থিত কাতার বা তুরস্কে। আর গাজায় রয়েছে সামরিক নেতৃত্ব। সংগঠনটি সাধারণত শীর্ষ নেতাদের মৃত্যুর বিষয়টি প্রকাশ করতে সময় নেয়। এই বিলম্বের উদ্দেশ্য হলো সমর্থকদের মনোবল অটুট রাখা এবং দুর্বলতা প্রকাশ না করা।
স্ট্রিম এক্সপ্লেইনারআবু উবায়দা কে, তিনি নিহত হওয়ায় ইসরায়েল কেন এত খুশিকেফিয়ায় মুখ ঢেকে গণমাধ্যমে আসেন তিনি। তাঁকে নিয়ে রচিত হয়েছে বহু গান। যার একটি, ‘হে আবু উবায়দা, তোমার ইচ্ছাশক্তি দৃঢ়, তোমার কথাই বুলেটের গুলি’। তিনি আবু উবায়দা। বহু ফিলিস্তিনি বীরের মতো তিনিও শহীদ হয়েছেন। তাঁকে নিয়ে লিখেছেন সালেহ ফুয়াদ।
হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহতহামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।
জাতিসংঘের বৈঠকে যেতে ফিলিস্তিনি নেতাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্রআগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক। এই বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। আব্বাস ছাড়া আরও ৮০ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করা হয়েছে।