সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩সুনামগঞ্জ সদর উপজেলার ২ জনসহ বজ্রপাতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
বজ্রপাতে এক দিনে সারাদেশে ১৪ জনের মৃত্যুদেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধায় মারা গেছেন দুই কিশোরসহ পাঁচজন। এছাড়া জামালপুর, সিরাজঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দুজন করে মারা গেছেন। বগুড়া, পঞ্চগড় ও নাটোরে একজন করে মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ছয়জন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা গেলে দেহে কি ‘ম্যাগনেট’ মেলেপ্রচলিত আছে, বজ্রপাতে মৃতের শরীরে ম্যাগনেট বা মূল্যবান ধাতু তৈরি হয়। এই বিশ্বাসের কারণে লাশ চুরির ঘটনা ঘটে। বিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণার সত্যতা আছে কি?
চুরির ভয়ে বজ্রপাতে মৃত ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবাএত রাতে কবরস্থানে কেন জানতে চাইলে জসিম বললেন, গত ১৬ এপ্রিল বজ্রপাতে তাঁর ছেলে আরাফাত খানের মৃত্যু হয়। তিনি শুনেছেন বজ্রপাতে মৃতের লাশ নাকি চুরি হয়। এজন্য পাহারা দিচ্ছেন।
সারা দেশে বজ্রপাতে মৃত বেড়ে ১২সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ছয় জেলায় এই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে সুনামগঞ্জে ৫, রংপুরে ২, ময়মনসিংহে ২, নেত্রকোনায় ১, হবিগঞ্জে ১ ও কিশোরগঞ্জে একজন রয়েছেন।
দুই জেলায় বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যুচুয়াডাঙ্গা জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক যুবক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে মারা গেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
সাঁথিয়ায় বৃষ্টি ছাড়াই বজ্রপাতে কৃষকের মৃত্যুপাবনার সাঁথিয়ায় বৃষ্টিপাত ছাড়াই হঠাৎ বজ্রপাতে আকরাম হোসেন (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহে বজ্রপাতে দুই পেঁয়াজ চাষির মৃত্যুঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই চাষির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়াতে এ ঘটনা ঘটে।
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুনওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সাড়ে ১০ টার দিকে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়ার মোসলেমের ছেলে পিন্টু হোসেন (২৬) ।
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আকন ওই এলাকার মো. ইউসু আকনের ছেলে।