বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ সহজ করার সিদ্ধান্ত সরকারেরদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনমন্ত্রিসভা আরেক দফা পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
ঈদের ছুটি একদিন বাড়লআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটি একদিন বাড়ছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে এই একদিন ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি দাঁড়াচ্ছে সাতদিন।
নুর-সাকিসহ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনতারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এই আট প্রতিমন্ত্রীর প্রত্যেকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের দায়িত্বের পরিধি কমিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্য, অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটিএ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ কোটি নারী ভোটারের দেশে তিন জন নারী মন্ত্রী কেন?মাত্র ৩ জন নারী মন্ত্রিত্ব পেয়েছেন। একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও কেবিনেটে তাদের এই নগণ্য উপস্থিতি প্রতিনিধিত্বমূলক নয়। বড় রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু বাস্তবতা ভিন্ন।
মন্ত্রিসভার প্রথম বৈঠক: রোজায় দ্রব্যমূল্য, বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলায় জোরআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
প্রতি বছর এমপিদের সম্পদের হিসাব প্রকাশের দাবি টিআইবিরসদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মন্ত্রিসভার প্রথম বৈঠক ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদারবিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগসাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী-প্রতিমন্ত্রীর কী তফাৎবিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান। বিকাল ৪টা ১৫ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগপ্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।