দেশের নিরাপত্তায় হুমকি বরদাশত করব না: শেহবাজ শরিফপাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দেশের নিরাপত্তায় কোনো হুমকি বরদাশত করা হবে না।
আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ইরানের, জাতিসংঘের উদ্বেগপাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 'সম্পর্ক সহজ করতে' সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই কথা বলেছেন।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সামরিক সামর্থ্য আছে আফগানিস্তানের?সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান ও তালেবানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী পারমাণবিক শক্তিধর এবং সামরিক শক্তির বিচারে বিশ্বের শীর্ষ ১৫টি দেশের মধ্যে তাদের অবস্থান।
হামলায় ১৩৩ তালেবান নিহত, দাবি পাকিস্তানেরআফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় চালানো বিমান হামলায় অন্তত ১৩৩ তালেবার নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কাবুল ও কান্দাহারে পাকিস্তানের হামলাআফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই যুদ্ধ ঘোষণা করেন। এরই মধ্যেই দেশটি আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালিয়েছে।
ইউক্রেনে যুদ্ধের চার বছর: সমাধান কত দূর২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই হিসেবে আজ এই যুদ্ধের চার বছর পূর্তি হলো। এই চার বছরে বদলে গেছে যুদ্ধের ধরন, পাল্টে গেছে বিশ্বশক্তির ভারসাম্য। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাও আর আগের মতো নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় সংঘাত আর দেখা যায়নি।
এএফপির বিশ্লেষণরাশিয়া–ইউক্রেন যুদ্ধের ৪ বছর: কী পেল, কী হারাল দুই দেশ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল। সেই হিসেবে আজ এই যুদ্ধের চার বছর পূর্তি। এই যুদ্ধকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।
বিবিসির প্রতিবেদনযুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারেযুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এই প্রথমবারের মতো অঞ্চলটিতে এত বড় আকারে মার্কিন বিমান শক্তি মোতায়েনের প্রস্তুতি দেখা যাচ্ছে।
পরিস্থিতি বুঝতে মারাত্মক ভুল করছে ইরান২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। সেদিন সন্ধ্যায় আমি ভিয়েনার এক হোটেলে ছিলাম। সব ইঙ্গিত বলছিল ইরান, যুক্তরাষ্ট্র এবং পারমাণবিক আলোচনার অন্য পক্ষগুলো একটি চুক্তির খুব কাছাকাছি। ইউরোপীয় ইউনিয়নের অনেকেই আমাকে এমনটাই বলেছিলেন।
মার্কিন জাহাজকে ইরানি জলসীমা থেকে দূরে থাকার নির্দেশহরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে তাদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনার পরই যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নতুন নির্দেশ জারি করে।
মার্কিন রণতরির দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিতওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে আঞ্চলিক শক্তিগুলো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যেই আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: কে কী কী চায়আরব সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানকে দ্রুত আলোচনায় ফিরতে হবে। নইলে নতুন পারমাণবিক চুক্তির সুযোগ শেষ হয়ে যাবে।
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ‘ছায়া বহর’ কী, তেলবাহী জাহাজগুলো কেন পতাকা পরিবর্তন করেভেনেজুয়েলাসহ বেশ কয়েকটি দেশের জ্বালানি তেলের পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই বলে কি ব্যবসা বন্ধ থাকবে? নিশ্চয় না। ব্যবসায়ীরা এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন। তারা একটি বিশাল জাহাজের বহরের সঙ্গে তেলবাহী জাহাজ যুক্ত করে দেয়, যেন বোঝা না যায়, কোন জাহাজে করে তেল পরিবহন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় কতটা প্রস্তুত লাতিন আমেরিকার সামরিক শক্তি?লাতিন আমেরিকার আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ভেনেজুয়েলায় সরাসরি মার্কিন হস্তক্ষেপের পর কলম্বিয়া ও কিউবার মতো দেশগুলো এখন ওয়াশিংটনের মূল নিশানায়। অকল্পনীয় সামরিক ব্যবধান সত্ত্বেও এই দেশগুলো কি তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে পারবে?
প্রথমবার ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা: যুদ্ধ কি আসন্নভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টি ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক তৎপরতার একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ পদক্ষেপ। এর আগে এমন স্থল হামলা হয়নি।
যুক্তরাষ্ট্রের অবরোধে সহায়তাকারীদের কঠোর শাস্তির আইন পাস ভেনেজুয়েলায়ভেনেজুয়েলার জাতীয় পরিষদ একটি নতুন আইন পাস করেছে। এই আইনে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধে সহায়তা বা অর্থায়নকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইন অনুযায়ী, এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪ জনপ্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সর্বশেষ এক হামলায় চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলার ঘোষণা আসে এমন এক সময়ে, যখন মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির বিরুদ্ধে আনা প্রস্তাবগুলো বাতিল হয়ে যায়।