আবার চালু হবে বরেন্দ্র প্রকল্প, সেচ ব্যবস্থা নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনাবাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে কৃষির উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ‘বরেন্দ্র প্রকল্প’ আবার চালু করবে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ৫ বছরে কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে এ তথ্য পাওয়া পাওয়া গেছে।
কারাফটকে শেষবার একমাত্র সন্তানের মুখ দেখলেন বাবাস্বামী কারাগারে বন্দি। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৩)। স্বামীকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
স্বামীকে পিটিয়ে আহত করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগরাজশাহীর চারঘাটে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জুতাপেটার ঘটনায় সেই শিক্ষিকা বরখাস্ত, অভিযুক্ত বিএনপি নেতা অধরারাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
দেশের ৬১ জেলায় ছড়িয়েছে হাম: ডব্লিউএইচওরাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে রোববার এক সভায় ডব্লিউএইচও প্রতিনিধি জানিয়েছেন, দেশের ৬১টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। শুধু পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনও এর সংক্রমণ শনাক্ত হয়নি। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ।
শিক্ষিকাকে জুতাপেটা করে তাঁরই অপসারণ চাইল বিএনপি নেতারারাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে অপসারণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
উচ্ছেদচেষ্টা: ভূমিমন্ত্রীর বাসার সামনে ভূমিহীনদের অনশনউচ্ছেদের মুখে পড়ায় রাজশাহী নগরের পাঁচটি মহল্লার ভূমিহীন মানুষ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসার সামনে প্রায় এক ঘণ্টা অনশন করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নগরের পদ্মা আবাসিক এলাকায় ভূমিমন্ত্রীর বাসার সামনে অনসন করেন। পরে বেলা ১১টার দিকে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান মন্ত্রী।
শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো বিএনপি নেতা বহিষ্কাররাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতারাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক শিক্ষিকাকে (ডেমোনস্ট্রেটর) জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজশাহীতে তীব্র তাপদাহ, তেলের লাইনে দাঁড়িয়ে হিট-স্ট্রোকে মৃত্যুরাজশাহীতে তীব্র তাপদাহে তেলের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকে হিট-স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে তাপপ্রবাহের মাঝে হঠাৎ বৃষ্টি, ফেটে যাচ্ছে লিচুএপ্রিলের শুরু থেকেই রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মাঝে কদাচিৎ দেখা মিলছে বৃষ্টির। আবহাওয়ার এই অস্বাভাবিক বৈরিতায় পাকার আগেই গাছে ফেটে যাচ্ছে লিচু। এতে ফলন কমার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।
খানকা ভাঙলেও মামলা করেননি আজিজুর ভান্ডারী, এখনও অনুষ্ঠান করতে বাধাবিশেষ দিবসগুলোতে খানকা শরিফে মিলাদ-মাহফিলের পর ভান্ডারী গান করেন পীর আজিজুর রহমান। আগে এসব অনুষ্ঠানে কেউ বাধা না দিলেও এখন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তাঁর খানকা শরিফটি ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে তিনি মামলা করেননি। সেই ঘটনার ছয় মাস পরও সেখানে অনুষ্ঠান করতে পারছেন না তিনি।
৪০ বছর পর হঠাৎ বাস্তুচ্যুত ৭৫০ পরিবারভূমিহীন সাইফুল ইসলাম রিকশা চালান। নিজের জমি নেই। প্রায় ৪০ বছর আগে ‘অর্পিত সম্পত্তিতে’ বাড়ি করে মেয়ে-জামাই নিয়ে থাকতেন। গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক সিদ্ধান্তে সাইফুল ঘরহীন হয়ে পড়েন। পরিবার নিয়ে কোথায় যাবেন জানেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে রাজশাহীরবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ইতিপূর্বে এখানে বয়সভিত্তিক সফরকারী বিভিন্ন দল খেলে গেছে।
হামে মৃত্যুর এক দিন পর আইসিইউতে ডাক পেল গৌরীহামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে শ্বাসকষ্টে ছটফট করছিল ৬ মাসের গৌরী। তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তার আগে সেখানে অপেক্ষা করছিল আরও ২৬ শিশু। দুদিন অপেক্ষায় থেকে গতকাল শনিবার মারা যায় গৌরী। রোববার সকালে হাসপাতাল থেকে ফোনে গৌরীর বাবাকে জানানো হয়, সিরিয়াল এসেছে।
৫১ শিশুর মৃত্যুর পর রামেক হাসপাতালে হাম চিকিৎসায় বোর্ড গঠনরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম ও এর উপসর্গে ৫১ শিশুর মৃত্যুর পর সংক্রামক রোগটির চিকিৎসায় মেডিকেল বোর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের বোর্ড গঠন করেন।
আরএমপির ৫ থানার ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তাকে বদলিরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে তাদের বদলি করেন।