অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রীঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার কাজ করছে।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে সংসদে বিল পাসজাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল-২০২৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এই বিল পাসের ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫’ বাতিল হয়ে গেল।
সরকারি দলকে জিজ্ঞেস করে কি ওয়াকআউট করতে হবে, প্রশ্ন বিরোধীদলীয় নেতারসরকারি দলকে জিজ্ঞেস করে সংসদে ওয়াকআউট করতে হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ওয়াকআউট করলেও মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দল আবার সংসদে ফিরে আসে।
স্বাস্থ্যমন্ত্রীর কাছে হামের প্রকৃত চিত্র ও টিকার হিসাব চাইলেন রুমিন ফারহানাজাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হামের প্রকৃত চিত্র ও টিকার হিসাব চেয়েছেন রুমিন ফারহানা। বুধবার (৮ এপ্রিল) সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন করেন।
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক, সংসদে প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান সরকারের দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।‘ বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস, গুম এখন মানবতাবিরোধী অপরাধ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
হজ প্যাকেজের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রীদেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সংসদের অধিবেশন শুরুত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।
এমপিদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকাবতর্মান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
বৈশ্বিক অস্থিরতার মাঝেও অর্থনীতি শক্তিশালী করতে সমন্বিত পদক্ষেপ: অর্থমন্ত্রীবৈশ্বিক অস্থিরতা ও মন্দার চাপের মধ্যেও দেশের অর্থনীতিকে শক্তিশালী, স্থিতিশীল ও গতিশীল রাখতে সরকার একাধিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
খেলাপি ঋণ ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রীদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।
সংসদে জাতির ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হয়েছে: শফিকুর রহমানগণভোটকে অমান্য করার মধ্য দিয়ে জাতির ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
সংসদে বিরোধী দলের আবারও ওয়াকআউটজাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলের সদস্যরা। সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে বুধবার (১ এপ্রিল) ওয়াকআউট করেন তারা।
আ.লীগ আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রীছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে (২০০৯ থেকে ২০২৪ সাল) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিরোধী দলের মুলতবি প্রস্তাব নিয়ে মঙ্গলবার আলোচনা, নোটিশ নিয়ে সংসদে তর্কবিতর্কসংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: সংসদে হান্নান মাসউদনতুন প্রজন্মের (জেন-জি) প্রতিনিধিরা ১৯৭২ সালের সংবিধান চায় না এবং তাঁরা ওই সংবিধান রক্ষার জন্য রক্ত দেননি বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘এই জেনারেশন রক্ত দিয়েছে একটি নতুন, বৈষম্যহীন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায়।