জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিষয়ে নোটিশ, আলোচনার সময় নিয়ে উত্তপ্ত সংসদত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে আজ রোববার ‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ নিয়ে আলোচনার দাবিকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
অন্তর্বর্তী সরকারে যাঁরা ছিলেন তাঁরা নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: মির্জা ফখরুলআওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের আমলেও দায়িত্বপ্রাপ্তরা তাঁদের নিজ নিজ এলাকায় ফান্ড (তহবিল) নিয়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট বলে কিছুই হয়নি: নাহিদ ইসলামত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে আজ রোববার নিয়মিত সংসদীয় কার্যক্রমের চেয়ে ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৩ দিন পর সংসদ অধিবেশন শুরু, নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা ডেপুটি স্পিকারেরটানা ১৩ দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে তিনি পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দেন।
সংসদে শব্দযন্ত্রের ত্রুটি স্যাবোটাজ কিনা তদন্তে কমিটিত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে গোলযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। ওই ঘটনা স্যাবোটাজ (অন্তর্ঘাতমূলক) ছিল কিনা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গণঅভ্যুত্থানই সব সংস্কারের মূল ভিত্তি: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানই বর্তমান সংস্কার এবং এই সরকারের মূল ভিত্তি ও বৈধতা।
সংসদের হেডফোনকে ‘বোঝা’ বললেন শাহজাহান চৌধুরীজাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, লুটপাট বাহিনী একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছে।
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।
সংসদ অধিবেশনপর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশপূর্বঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই কমিটি অধ্যাদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে।
আ.লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে: প্রতিমন্ত্রীবিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
সংবিধান সংস্কার পরিষদঅস্তিত্ব নিয়ে আইনি প্রশ্ন বিএনপির, সমালোচনায় বিরোধীরাক্ষমতাসীন বিএনপির সদস্যরা এই পরিষদের আইনি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন।
সংসদ অধিবেশনপ্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু দ্বিতীয় দিনত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্তরাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে ৫০ ঘণ্টাত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
১১-দলীয় ঐক্যসংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুমকিজাতীয় সংসদে রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুমকি দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
সংসদের প্রথম অধিবেশন, কী বার্তা পেল বাংলাদেশগণতান্ত্রিক ব্যবস্থায় সরকার-বিরোধী মিথস্ক্রিয়া অপরিহার্য, যা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে বিতর্ক ও সমালোচনার মাধ্যমে সিদ্ধান্তের গুণগত মান বাড়ায়।
সংসদের প্রথম দিনঐকমত্যের উষ্ণতায় শুরু, স্লোগান–ওয়াকআউটে শেষজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
প্রথম অধিবেশনে সংসদে পাঁচ কমিটি গঠনত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গঠিত কমিটিগুলো হলো- সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি।