পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই: প্রধানমন্ত্রীআগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এমন তথ্য জানান।
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিনজাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনজুলাই আন্দোলনের সময় সংঘটিত আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।
এক্সপ্লেইনারহাসনাতকে কেন ‘অসহিষ্ণু’ বললেন স্পিকার, কেমন হওয়া উচিত এমপিদের আচরণদৃশ্যটি এরইমধ্যে অনেকেই দেখে ফেলেছেন নিশ্চয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন—‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’
দিস ইজ নট শাহবাগ স্কয়ার, হাসনাতকে স্পিকারসংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দিস ইজ নট শাহবাগ স্কয়ার (এটা শাহবাগ চত্বর নয়)।
হত্যাচেষ্টা মামলায় কারাগারে শিরীন শারমিনজুলাই গণঅভ্যুত্থানের সময়ে রাজধানীর লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, সংসদে বিল পাসসরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশন ও স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন, জানাজা সোমবারজাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) তাঁর মৃত্যু হয়।
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদনমহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছি: স্পিকার হাফিজ উদ্দিনপ্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকারের আসনে বসেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেন, “দেশে ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে।”
৫২ বছর আগের নজিরে ফিরল সংসদ, স্পিকারের আগে কেন সভাপতি নির্বাচন করতে হলোজাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।