স্ট্রিম সংবাদদাতা

‘কারণে-অকারণে’ সংসদ অধিবেশন ওয়াকআউট না করতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে সরকারি দল যেন তাদের (বিরোধীদল) সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, সেই আহ্বানও জানিয়েছেন তিনি। স্পিকার বলেন, ‘সংসদ ওয়াকাআউট বিরোধীদলের অধিকার, একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘসময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে, জানগণ অধিকার হারাবে।’
শনিবার (১৮) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। নয়তো বিদেশে যারা পালিয়ে আছে, তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবে।’
বিগত ১৬ বছর জাতীয় জীবনের সবচেয়ে সবচেয়ে ‘অন্ধকার সময়’ ছিল উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনও অধিকার ছিল না। গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করবো আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না। কোন দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না।’
‘সাধারণ মানুষের অধিকার যেন সবসময়ে প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে। মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, স্বৈরশাসন যেন ফিরে না আসে, সেজন্য সব দল ঐকমত্য থাকবে’, এমনটাই প্রত্যাশার কথাও জানান স্পিকার।
বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চানের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১০ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১০ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে