স্ট্রিম প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। আজ বুধবার (২০ মে) এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের সাময়িক হিসাব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রাজস্ব সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার ৯৩১ কোটি টাকা। এর বিপরীতে ৩ লাখ ২৬ হাজার ৮২৮ কোটি টাকা সংগৃহীত হয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ১০ দশমিক ৬০ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের এপ্রিল পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।
খাতওয়ারি হিসেবে ভ্যাটে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ৪৪৩ কোটি টাকা অর্জিত হয়েছে। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬১ হাজার ৮৫১ কোটি টাকা এবং প্রবৃদ্ধি ১১ দশমিক ০১ শতাংশ। আয়কর থেকে সংগৃহীত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬২২ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫৩ হাজার ৬২৪ কোটি টাকা এবং প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া কাস্টমস থেকে ৯০ হাজার ৭৬২ কোটি টাকা আহরণ করা হয়েছে। ১ লাখ ১৫ হাজার ৪৫৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এই খাতে ৮ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
শুধু এপ্রিল মাসে ৪৫ হাজার ৬০৮ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৯ হাজার ৮৭ কোটি টাকা সংগৃহীত হয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় এ মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এপ্রিল মাসে কাস্টমস থেকে আহরণ করা হয়েছে ১০ হাজার ৫৬৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৯৫ শতাংশ বেশি। আয়কর থেকে ১১ হাজার ১১৮ কোটি টাকা সংগৃহীত হয়েছে, যা গত বছরের এপ্রিলের তুলনায় ১৪ দশমিক ৬৬ শতাংশ বেশি। এ ছাড়া ভ্যাট থেকে সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের ১৭ হাজার ৯৭২ কোটি টাকার তুলনায় এই খাতে প্রবৃদ্ধি ৩ দশমিক ১৭ শতাংশ কমেছে।

.png)

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। এই অর্থের আবর্তনশীল (রিভলভিং) প্রি-ফাইন্যান্স স্কিমের তহবিল ব্যবহারে তফসিলি ব্যাংকগুলোর জন্য পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২ ঘণ্টা আগে
বন্দরে জট কমাতে ই-অকশনে ১৬৮ কনটেইনার পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস। আগামী ১২ জুলাই থেকে এই অনলাইন নিলামের দরপত্র দাখিল শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহে ২০২৫ সালে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশ এখনো অনেক ছোট অর্থনীতির দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ব্যাংকিং খাতে দক্ষ ও পেশাদার নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। দেশের ব্যাংক খাতে সাবেক ও বর্তমান মিলে অন্তত ২৫ শীর্ষ নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এই ব্যাংকেরই সাবেক কর্মী।
০৬ জুলাই ২০২৬