স্ট্রিম প্রতিবেদক

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে চীনের তিনটি প্রধান বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার (১৮ এপ্রিল) চীনের গুয়াংডংয়ে এই স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরকারী চীনা সংগঠনগুলো হলো—গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিইসিসিএমই) এবং গুয়াংজু চেম্বার অব কমার্স ফর আউটবাউন্ড বিজনেস। ডিসিসিআইয়ের পক্ষে ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী সংশ্লিষ্ট চেম্বারগুলোর প্রতিনিধিদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে প্রতিনিধিদলের সদস্যরা ১৩৯তম ক্যান্টন ফেয়ারের ‘ট্রেড ব্রিজ-বাংলাদেশ ম্যাচমেকিং ইভেন্ট’-এ অংশ নেন। সেখানে প্রায় ২৭০টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিটুবি (B2B) বৈঠকে বাণিজ্যিক তথ্য আদান-প্রদান করা হয়।
ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী জানান, গত অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। দেশটি ইতিমধ্যে এখানে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।’
রাজিব চৌধুরী আরও বলেন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোটিভ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং উচ্চপ্রযুক্তি শিল্পে দুই দেশের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া স্টার্টআপ, ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও স্বাস্থ্যসেবায় যৌথ অংশীদারত্ব উভয় দেশের উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করবে।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের পরিচালক কিউ জানান, অটোমোবাইল, জাহাজ নির্মাণ ও বায়োমেডিসিন খাতে বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজের সম্ভাবনা রয়েছে।
গুয়াংডং চেম্বারের সভাপতি উ শাওওয়েই বলেন, দক্ষিণ এশিয়ার বাজারে পণ্য রপ্তানির প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।
সিইসিসিএমইর সহসভাপতি শি ইয়ংহং জানান, ক্যান্টন ফেয়ার বিশ্বজুড়ে উদ্যোক্তাদের সহযোগিতার কেন্দ্রস্থল। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা চীনের বিস্তৃত সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬