স্ট্রিম প্রতিবেদক

ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি ও এসটিডি হিসাব খোলা, ঋণ নেওয়াসহ সাতটি সেবায় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের চিঠিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ৪ নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এতে কয়েকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন বা এর নিবন্ধনের প্রমাণপত্র উপস্থাপন আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি ও এসটিডি হিসাব খোলা ও পরিচালনা; ঋণ গ্রহণ; এমএফএসের মার্চেন্ট অ্যাকাউন্ট চালু এবং ট্রেড লাইসেন্স নবায়নে লাগবে বিআইএন নম্বর।
এ ছাড়া বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন; প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে কেনা যানবাহনের নিবন্ধনের জন্যও বিআইএনের প্রমাণপত্র দেখাতে হবে।
যেসব ব্যবসা প্রতিষ্ঠান এখনো বিআইএন নিবন্ধন করেনি, তাদের এসব সেবা নেওয়ার আগে দ্রুত নিবন্ধন করতেও বলেছে এনবিআর।

.png)

আমদানি ঘোষণায় ছিল ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’। বাস্তবে আনা হয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। কিন্তু সম্পূর্ণ প্রস্তুত (সিবিইউ) অবস্থায় নয়, তিন থেকে চারটি বড় অংশে কেটে সেমি-নকড ডাউন (এসকেডি) অবস্থায়।
২৭ আগস্ট ২০২৬
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। ১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের স্থলাভিষিক্ত হবেন।
২৭ আগস্ট ২০২৬
চিনি উৎপাদনে বরাবরের মতোই লোকসান গুনেছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। যদিও গত কয়েক বছরের ধারাবাহিকতায় ডিস্টিলারি ও অন্যান্য ইউনিট মুনাফার রেকর্ড গড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শুধু অ্যালকোহল থেকেই এসেছে প্রায় ২২৪ কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান গুনতে হয়েছে ৬০ কোটি টাকার বেশি
২৭ আগস্ট ২০২৬
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২৫ আগস্ট ২০২৬