স্ট্রিম প্রতিবেদক

ক্রিজে পাকিস্তানের শেষ জুটি। তাইজুল ইসলাম বল হাতে নিতেই তাঁর নামে গগনবিদারী চিৎকার। গ্যালারিকে নিরাশ করেননি তিনি। উড়িয়ে মারতে গেলেন খুররম শাহজাদ। বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ মুঠোয় জমালেন তানজিদ হাসান তামিম। অপেক্ষার প্রহর পেরিয়ে উল্লাসে মাতল বাংলাদেশ।
শেষ দিনে বুধবার (২০ মে) সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারাল টাইগাররা। সিরিজ জিতল ২-০ ব্যবধানে। এই নিয়ে টানা দুবার টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় কোনো টেস্ট দল, যারা পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করল। এর আগে ২০২৪ সালে ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল নাজমল হোসেন শান্তর দল।
বাংলাদেশের নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো প্রতিপক্ষের বিপক্ষে জিতল টানা চার টেস্ট। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্ট জেতার নজির ছিল। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক পথ বাকি থাকলেও, আপাতত ইংল্যান্ড, ভারতের উপরে থাকার আনন্দ উপভোগ করতে পারবেন মুশফিকরা।
স্পিনার তাইজুল ইসলাম ক্যারিয়ারের ১৮তম ফাইফারে ৬ উইকেট নিয়েছেন ১২০ রানে। নাহিদ রানার ঝুলিতে ৭১ রান খরচায় ২ উইকেট।

বড় জয়ের আভাস ছিল আগের দিন থেকেই। বৃষ্টিতে ১৫ মিনিট বিলম্বে শুরু হওয়া শেষ দিনের খেলায় বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। প্রথম ঘণ্টার বিরতির পর বদলে গেল সব। শরীরী ভাষায় বারুদ নিয়ে দ্রুতই মুড়ে দিল প্রতিপক্ষকে। ৪৩৭ রানের রেকর্ড তাড়ায় পাকিস্তান থামল ৩৫৮ রানে।
চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ৩১৬ রান। মোহাম্মদ রিজওয়ান ৭৫ ও সাজিদ খান ৮ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন। প্রথম সেশন ছিল উত্তেজনা আর স্নায়ুযুদ্ধের। পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার ওপর চড়াও হন সাজিদ খান। বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগান তিনি। সঙ্গে সাবলীল ব্যাটিংয়ে শতকের দিকে এগোচ্ছিলেন রিজওয়ান।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিং পরিবর্তন করেও জুটি ভাঙতে পারছিলেন না। তবে প্রথম আক্রমণে এসে ৫২ রানের অষ্টম জুটি ভাঙেন তাইজুল। সাজিদ ৩৪ বলে পাঁচ বাউন্ডারিতে ২৮ রান করে সাজঘরে ফেরেন। তখনো অন্য প্রান্ত আগলে রিজওয়ান ৯৪ রানে ছিলেন। শতক থেকে মাত্র ৬ রান দূরে শরীফুল ইসলামের বল ডিফেন্ড করতে গিয়ে পরাস্ত হন রিজওয়ান। বল ব্যাটকে চুমু দিয়ে লেগে মিরাজের তালুতে যায়। রিজওয়ানের বিদায়ে পাকিস্তানের জয়ের সব আশা কার্যত শেষ হয়ে যায়।
এরপর ক্রিজে মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ এলেও সুবিধা করতে পারেননি। বাঁ-হাতি স্পিনার তাইজুল খুররমকে তুলে একাই পাকিস্তানকে মুড়িয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮; পাকিস্তান ১ম ইনিংস: ২৩২।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০; পাকিস্তান ২য় ইনিংস: ৩৫৮। (মোহাম্মদ রিজওয়ান ৯৪, শান মাসুদ ৭১, সালমান আলী আগা ৭১, বাবর আজম ৪৭; তাইজুল ইসলাম ৬/১২০, নাহিদ রানা ২/৭১)।

বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
৬ ঘণ্টা আগে
কয়েক বছর আগেও হারের বৃত্ত আর শূন্য গ্যালারি ছিল বাংলাদেশ ফুটবল দলের বাস্তবতা। তবে গত দেড়-দুই বছরে এই দৃশ্যপট পাল্টে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে উঠলেও শিকড়ের টানে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে বাংলাদেশে আসছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো তারকাদের হাত ধরে নতুন পথ দেখছে
১২ জুলাই ২০২৬
বিশ্বকাপের ১০০ লড়াই শেষে এখন বাকি শেষ চার ম্যাচ। ৪৮ দলের এই মহাযজ্ঞে টিকে রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা চার পরাশক্তি—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
১২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিলো ম্যাচ। ১১২ মিনিটে মাঠের সব সমীকরণ বদলে দেন জুলিয়ান আলভারেজ।
১২ জুলাই ২০২৬