স্ট্রিম প্রতিবেদক

বন্দরে জট কমাতে ই-অকশনে ১৬৮ কনটেইনার পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস। আগামী ১২ জুলাই থেকে এই অনলাইন নিলামের দরপত্র দাখিল শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬ এর আওতায় ৭৬ লটে ৯৩ কনটেইনার পণ্য বিক্রি হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক সিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ ও গৃহস্থালি পণ্য। এই নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।
অন্যদিকে, সাধারণ ই-অকশন নং-০৭/২০২৬ এর মাধ্যমে ৫৫ লটে মোট ৭৫ কনটেইনার পণ্য বিক্রি হবে। এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার ও লবণসহ অন্যান্য পণ্য।
আগ্রহী ক্রেতারা কাস্টমসের অফিশিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.bdcustoms.gov.bd) নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
ই-অকশন নং-০৭/২০২৬ এর পণ্য আগামী ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬ এর পণ্য আগামী ১৬ থেকে ২৩ জুলাই অফিস চলাকালে সরেজমিনে দেখা যাবে।
ই-অকশন নং-০৭ এর দরপত্র আগামী ১২ জুলাই থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশন নং-০৮ এর দরপত্র আগামী ১৪ জুলাই থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে।
অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র দাখিল করতে হবে।
আগামী ২২ জুলাই দুপুর সাড়ে তিনটায় ই-অকশন নং-০৭ এবং ২৭ জুলাই সকাল ১১টায় বিশেষ ই-অকশন নং-০৮ এর দরপত্র বাক্স উন্মুক্ত হবে।
সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্ত মেনে পণ্য খালাস করতে হবে।

.png)

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে চা উৎপাদন বেড়েছে। অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা ও নিলামে ভালো দাম পাওয়ায় দেশের চা শিল্পে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
১৬ ঘণ্টা আগে
হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
২০ আগস্ট ২০২৬
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে ‘মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬’। এই উৎসবে দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। চীনের বাজারে দেশের তাজা ও শুকনো ফল, কৃষি এবং প্রক্রিয়াজাত খা
২০ আগস্ট ২০২৬