
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১১(১) ধারা অনুযায়ী ড. মো. খায়রুল ইসলামকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। এছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাঁকে। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
মো. খায়রুল ইসলাম বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তিনি ইউট্যাবের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
.png)






