স্ট্রিম ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী দ্বিতীয় ‘নিলস-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) এই আয়োজনে দেশের ৫০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ৯টা ২০ মিনিটে প্রস্তাবিত সংশোধনীর ওপর আলোচনার মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। পরে সংশোধিত খসড়া বিলের ওপর ভোটাভুটি ও বিল গ্রহণের পর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, সংসদীয় বিতর্ক ও আইনি বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে এই আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিলস চবি চ্যাপ্টারের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, চবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং নিলস বাংলাদেশ জাতীয় বোর্ডের সভাপতি ফজলে রাব্বি তৌহিদ।
সূচনা বক্তব্য দেন সহ-আহ্বায়ক সামিহা হক শাহি। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন নিলস বাংলাদেশ জাতীয় বোর্ডের সাধারণ সম্পাদক ইতমানান মুনির বাসিলিস।
দুই দিনের সংসদীয় কার্যপ্রণালিতে আইনি বিশ্লেষণ, নীতিপত্র প্রণয়ন, বিতর্ক ও সংশোধনী প্রস্তাবে তিন হাউসের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে হাউস-১ এ সেরা সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন যশোর-২, সেরা সরকারি দলীয় এমপি দিনাজপুর-৬, সেরা বিরোধী দলীয় এমপি নোয়াখালী-৬, সেরা নীতিপত্র নাটোর-৩ এবং সেরা সংশোধনী প্রস্তাবের পুরস্কার পায় রংপুর-৬।
হাউস-২ এ সেরা এমপি পটুয়াখালী-৩, সেরা সরকারি দলীয় এমপি দিনাজপুর-৬, সেরা বিরোধী দলীয় এমপি বাগেরহাট-২, সেরা নীতিপত্র ময়মনসিংহ-৫ এবং সেরা সংশোধনী প্রস্তাবের পুরস্কার পায় ঢাকা-৮। হাউস-৩ এ সেরা এমপি রাজশাহী-৬, সেরা সরকারি দলীয় এমপি পাবনা-১, সেরা বিরোধী দলীয় এমপি নড়াইল-২, সেরা নীতিপত্র মুন্সীগঞ্জ-২ এবং সেরা সংশোধনী প্রস্তাবের পুরস্কার পায় যৌথভাবে ঢাকা-৬ ও নোয়াখালী-৩।
এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে হাউস-৩ এর সানজিদা আলম ‘সেরা পর্যবেক্ষক’ এবং ফেনী ইউনিভার্সিটির জান্নাতুল তাজরিয়েন তাহারিয়া ‘সেরা ক্যাম্পাস দূত’ পুরস্কার অর্জন করেন।
এর আগে গত ২৮ আগস্ট দুই দিনব্যাপী এই অধিবেশনের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও যুগ্ম সচিব মোহাম্মদ শামসুল হক এবং চবির প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। প্রথম দিনে নীতিপত্র উপস্থাপন, সংসদীয় প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

.png)
-2b0a72.jpeg)
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি—কোন বিষয়ে পড়বেন? অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে যান। কেউ নিজের পছন্দের বিষয় নিয়ে ভাবেন, কেউ আবার বন্ধু বা পরিচিতদের দেখাদেখি বিষয় বেছে নেন। আবার কোনো কোনো বিষয়কে সমাজে বেশি মর্যাদার বলে মনে হওয়ায় সেটিকেই পছন্দের তালিকার
১০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হয়েছে। তেমন কোনো পরিবর্তন আসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিটি পলিটিক্সে। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরে যুক্তরা প্রাধান্য পাচ্ছেন সিটে। তাদের ‘দখলের’ কারণে পিষ্ট সাধারণ শিক্ষার্থীরা। বরাদ্দ পেলেও নিজের সিটে উঠতে পারছেন না। কেউ যদি ওঠার সুযোগ পাচ্ছেন, বছরের পর ব
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তখন মাসখানেক বাকি। চারদিকে ভোটের ব্যস্ততা। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে সেই সময় শুরু হয় নিয়োগের তোড়জোড়। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে আবেদন গ্রহণ, পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ— পুরো প্রক্রিয়া শেষ করা হয় মাত্র ২৫ দিনে। ভোটের দুই দিন আগে (৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেট বসিয়ে ১৯ শিক্ষকের নিয়োগ
২৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শুরু হয়েছে দ্বিতীয় নিলস-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শুরু হওয়া দুই দিনব্যাপী এ জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন।
২৯ আগস্ট ২০২৬