স্ট্রিম প্রতিবেদক

প্রকৃত সফলতা অর্জনে কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক ড. সেঁজুতি সাহা। বুধবার (২৪ জুন) স্কলাসটিকা উত্তরা শাখার এসটিএম মিলনায়তনে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সেঁজুতি সাহা বলেন, ‘বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে তা কাটিয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পড়াশোনার বিকল্প নেই।’
পাঠ্যবইয়ের বাইরের বিশ্বপরিস্থিতি সম্পর্কে জ্ঞানের তাগিদ দিয়ে এই অণুজীববিজ্ঞানী বলেন, ‘প্রশ্ন করতে কখনোই পিছপা হবে না। সব সময় সবকিছু জানার ইচ্ছে পোষণ করবে, তবেই সফলতার পথ খুলবে।’
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা বজায় রাখার আহ্বান জানান।
এবারে স্কলাসটিকার দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী সমাপনী সনদ লাভ করে। উত্তরা শাখায় সনদপ্রাপ্ত ১৪১ শিক্ষার্থীর ৩ জন ‘অনার’, ১৮ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বীকৃতি লাভ করে। অন্যদিকে মিরপুর শাখায় সনদপ্রাপ্ত ১২৭ জন শিক্ষার্থীর ৭ জন ‘অনার’, ১১ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বীকৃতি অর্জন করে।

.png)

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় সিট বরাদ্দ পেলেও উঠতে পারছেন না মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তাঁর বরাদ্দ সিটে অবস্থান করছেন আরেক শিক্ষার্থী। তাঁকে হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যঙ্গাত্মক বিতর্কের মোশন পরিবর্তন করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই চাপ দিয়েছে বলে অভিযোগ শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাধন বিশ্বাসের।
৭ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারো প্রচলিত নিয়মে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এবার পাসের হার কম হওয়ায় কলেজগুলোর অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
৮ ঘণ্টা আগে