স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মধ্যরাতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৫৪ ব্যাচ) ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সইয়ে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- নাছিম উদ্দিন মজুমদার, মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, আবু আবতাহী অনিক, রায়হান খান, নাঈমুল হাসান, ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান। তারা সবাই ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫ (৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোন জায়গায় টিজ/র্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ১২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত শুক্রবার রাতে ইতিহাস বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থীরা একই বিভাগের ৫৫ ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নেয়। সেখানে তাদের ‘আদব’ শেখানোর নামে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। সেখানে র্যাগিংয়ের সময় সিনিয়র শিক্ষার্থীদের হাতেনাতে ধরেন।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০ ঘণ্টা আগে
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
১ দিন আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা যায় কি না, তা নিয়ে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৮ আগস্ট ২০২৬
আব্দুর রশিদ জিতু ও ফয়সাল হোসেনকে নিয়ে বিপাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কোনোভাবেই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের লাগাম টানতে পারছে না সংগঠনটি। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আর ফয়সাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
১৭ আগস্ট ২০২৬