স্ট্রিম প্রতিবেদক

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে মিছিল বের করেন তারা।
পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে আজ এইচএসসি পরীক্ষা শেষে দুপুর দেড়টার পর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন কয়েকশ পরীক্ষার্থী। কলেজ ইউনিফর্ম পরা অনেকের হাতে ছিল প্রবেশপত্রসহ ফাইল।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় আশপাশে তীব্র যানজট তৈরি হয়৷
এ সময় মুহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী স্বাধীন স্ট্রিমকে বলেন, শিক্ষামন্ত্রী আমাদের নিয়ে যে কটূক্তি করেছেন, তাঁর জন্য ক্ষমা চাইতে হবে৷ না হলে আমরা এ আন্দোলন চালিয়ে যাব৷
আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাশেদ বলেন, ‘যে শিক্ষার্থীদের কারণে আজ তিনি মন্ত্রী হয়েছেন, তাঁদের নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না৷ সেই সঙ্গে এই পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে যে জটিলতা তিনি তৈরি করেছেন, তার ব্যাখ্যাও দিতে হবে৷’
বৈরী আবহাওয়াতে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল ও পরীক্ষার্থীদের ‘ব্রয়লার মুরগি’ বলার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আন্দোলনের প্রথম দিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনে প্রবেশেরও চেষ্টা হয়। পরে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
একই দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সাভারের এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুর ২টার দিকে মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী আমেনা বলেন, শিক্ষামন্ত্রী হয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের নিয়ে যে ভাষা প্রয়োগ করেছেন, তা লজ্জার। তিনি মন্ত্রিপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, শিক্ষার্থীরা বেলা ২টার পরপর মহাসড়কে নেমেছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ শহরেও বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে তারা শহরের চাষাঢ়া থেকে মিছিল বের করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পরীক্ষা হয়। এরপর শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।

এ সময় সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাব্বির আল রাজ বলেন, শিক্ষার্থীদের তাচ্ছিল্য করেছেন শিক্ষামন্ত্রী। এই ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না।
এদিকে, শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির কারণে সকাল থেকেই শহরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন বলেন, ‘চাষাঢ়ায় শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছি।’

.png)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তখন মাসখানেক বাকি। চারদিকে ভোটের ব্যস্ততা। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে সেই সময় শুরু হয় নিয়োগের তোড়জোড়। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে আবেদন গ্রহণ, পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ— পুরো প্রক্রিয়া শেষ করা হয় মাত্র ২৫ দিনে। ভোটের দুই দিন আগে (৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেট বসিয়ে ১৯ শিক্ষকের নিয়োগ
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শুরু হয়েছে দ্বিতীয় নিলস-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শুরু হওয়া দুই দিনব্যাপী এ জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন।
১৪ ঘণ্টা আগে
তবে গত ৬ জানুয়ারির নির্বাচনে প্রধান তিন পদসহ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল আবাসন নিয়ে কিছুই করেনি। এমনকি প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি (ভিপি) প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে নিজস্ব অর্থায়নে হল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও, আছেন হাত গুটিয়ে।
২৯ আগস্ট ২০২৬
কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
২৬ আগস্ট ২০২৬