দিনে টিকটক, রাতে ছিনতাই— হৃদয়সহ গ্রেপ্তার ৬

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪২
আদাবর থানার অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার টিকটক হৃদয়সহ ছয়জন। সংগৃহীত ছবি
আদাবর থানার অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার টিকটক হৃদয়সহ ছয়জন। সংগৃহীত ছবি

দিনের বেলায় করেন টিকটক, রাতে বদলে যায় তাদের পেশা। নামেন ছিনতাইয়ে। এমনই এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রাজধানীর আদাবর এলাকা থেকে সোমবার ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে আলোচিত ছিনতাইকারী টিকটিক হৃদয়সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদাবর থানার উপপরিদর্শক তরুণ স্ট্রিমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন ‘ভাইরাল’ ছিনতাইকারী আছেন। তিনি টিকটক হৃদয় নামে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাইয়ের বেশ কয়েকটি অভিযোগ আছে।

আদাবর থানা-পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে ৭ মামলার আসামী মিরাজুল ইসলাম (২৫), নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিমকে (১৯) ৩টি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাওয়া আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই সময়ে সুনিবিড় হাউজিং আকন্দ গার্মেন্টস গলির পিছনে অভিযান চালিয়ে ১০ মামলার এজাহারভুক্ত আসামি এবং দুইটি পরোয়ানাভুক্ত আসামি হৃদয় ওরফে টিকটক হৃদয়কে (২৫) ১ (একটি) চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

আসামীরা আদাবর থানার শেখেরটেক, বাইতুল আমান হাউজিং এলাকাসহ বেড়িবাঁধ এলাকায় চাপাতি ঠেকিয়ে সাধারণ জনগণের টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনতাই করে, বিভিন্ন বাসা বাড়ির এসির পাইপ, বৈদ্যুতিক তার চুরি, বিভিন্ন রিকশার গ্যারেজ থেকে রিক্সা ছিনতাই করে মুক্তিপন আদায় করে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত