স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, বরিশাল থানায় বাবার সামনে এক মেয়ে ধর্ষণের বর্ণনা দিচ্ছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘এভাবেই বরিশাল থানায় বাবার সামনে ধর্ষণের বর্ণনা দিচ্ছিলেন মেয়ে। প্রকাশ্য বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।’
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বরিশালের নয়। এর সঙ্গে ধর্ষণের অভিযোগেরও সম্পর্ক পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এটি কুমিল্লায় কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ-সংক্রান্ত ভিডিও।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এক নারী কান্নাজড়িত কণ্ঠে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন। তবে ভিডিওতে বরিশাল, থানা, ধর্ষণের অভিযোগ বা বাবার সামনে ধর্ষণের বর্ণনার দাবির পক্ষে কোনো দৃশ্যমান তথ্য পাওয়া যায় না। পোস্টগুলোতেও কোনো থানার নাম, মামলা নম্বর, ভুক্তভোগীর পরিচয়, সংবাদ প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্র দেওয়া হয়নি।
অনুসন্ধানে Dristikon নামের একটি ফেসবুক পেজে গত ১৫ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, কিস্তির টাকা না পেয়ে গৃহবধূকে বি’ব’স্ত্র করল এনজিও কর্মী।
পরে অনুসন্ধানে কুমিল্লার স্থানীয় সংবাদমাধ্যম কুমিল্লা প্রতিদিনের একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ঘটনাটি কুমিল্লা শহরের সদর গোয়ালপট্টি এলাকার বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, কিস্তির টাকা পরিশোধে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচি’র কয়েকজন মাঠকর্মীর বিরুদ্ধে এক দম্পতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
কুমিল্লা প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, রিনা রানী সাহা পল্লী মঙ্গল কর্মসূচি থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন। তিনি মাসে ৮ হাজার টাকা করে ছয়টি কিস্তি পরিশোধ করলেও পরবর্তী তিনটি সময়মতো দিতে পারেননি। নির্যাতনের ঘটনার রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অর্থাৎ, আলোচিত ভিডিও বরিশাল থানায় ধর্ষণের বর্ণনা দেওয়ার কোনো দৃশ্য নয়। এটি কুমিল্লায় এনজিও কর্মীদের বিরুদ্ধে এক দম্পতিকে মারধর এবং লাঞ্ছনার অভিযোগের ঘটনার।

.png)

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। ভিডিওটিতে দুই ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাদের দুজনের হাতেই বন্দুকের মতো দেখতে বস্তু রয়েছে। এ ধরনের আরও ভিডিও দেখুন এখানে, এখানে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার কোনো
২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, নিজ উপজেলা কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি ভাঙচুর করা হয়েছে (১, ২)। ভিডিওটির ক্যাপশনে তাঁকে অবমাননাকরভাবে ‘মুরগি মিলন’ উল্লেখ করে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরের পর তিনি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন।
২৪ আগস্ট ২০২৬
ফেসবুকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নামে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না (১, ২)। ১২ ফেব্রুয়ারির ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই ওই আসনের সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন।
২৩ আগস্ট ২০২৬
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেলক্রসিংয়ের গেট না তোলায় এক ব্যক্তি গেটম্যানকে ধমক দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা
২০ আগস্ট ২০২৬