
অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতায় গত ১৯ আগস্ট সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িক বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে সেসব হোটেল পুনরায় চালু হতে মাসেরও বেশি সময় লাগতে পারে।
এমন পরিস্থিতিতে চিকিৎসা বা অন্যান্য কাজে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশিদের অনভিপ্রেত আবাসন সমস্যা এড়াতে বিশেষ সতর্কতা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
উপ-হাইকমিশন পরামর্শ দিয়েছে, কলকাতায় আগমনের পূর্বেই সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসার উদ্দেশে আগত রোগীর সফরসঙ্গীদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। একই সঙ্গে হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আগমনের আগেই নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, কলকাতায় এসে বাসস্থানের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
.png)

গত আগস্ট মাসে দেশে মব সহিংসতায় ২৮ জন এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
৬ মিনিট আগে-10a04f-256x144.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার মো. সোহেল রানাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় সদর থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল সংসদে উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিরোধী দলের আপত্তি এবং আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদে দেশের সব বিভাগে পৃথক নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবসহ ৫টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আনা প্রস্তাবগুলোর ওপর আলোচনা হয়। আজ উত্থাপিত ১টি ও আগের অধিবেশনের ২টিসহ মোট ৩টি প্রস্তাব কণ্ঠভোটে প্রত্যাহার হয়।
২ ঘণ্টা আগে