শতবর্ষে অ্যালেন গিন্সবার্গ
হানিফ রাশেদীন

১৯৬৫ সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ‘ফ্লাওয়ার পাওয়ার’ বা ‘ফুলের শক্তি’ শব্দবন্ধকে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাষায় রূপ দেন। যুদ্ধ, রাষ্ট্রীয় সহিংসতা এবং দমননীতির বিপরীতে তিনি ফুলকে তুলে ধরেন ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির প্রতীক হিসেবে। তাঁর ধারণা ছিল, ক্ষমতার নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে সহমর্মিতা, কল্পনা এবং নৈতিক প্রতিবাদ। ষাটের দশকের তরুণ প্রজন্ম এই ধারণাকে গ্রহণ করেছিল এক নতুন সাংস্কৃতিক ভাষা হিসেবে। যুদ্ধের মুখে ফুল তুলে ধরার সেই প্রতীকী অঙ্গীকার আজও বিশ্বজুড়ে শান্তিবাদী আন্দোলনের অন্যতম চিত্র।
গিন্সবার্গের মানবিক অবস্থান কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি বা ভিয়েতনাম যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন এমন এক কবি, যিনি পৃথিবীর নানা প্রান্তের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক সাহস দেখিয়েছেন। তিনি প্রচলিত সাহিত্যিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছিলেন। ১৯৫৬ সালে প্রকাশিত তাঁর কবিতা ‘হাউল’ তাঁকে বিশ্বসাহিত্যে প্রতিষ্ঠিত করে। তবে তাঁর কাছে কবিতা ছিল এমন এক মাধ্যম, যা সমাজের প্রান্তিক মানুষের যন্ত্রণা, অন্যায় ও ইতিহাসের অন্ধকারকে দৃশ্যমান করে তোলে।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁর চিন্তা ও সংবেদনশীলতাকে গভীরভাবে স্পর্শ করে। পাকিস্তানি সামরিক বাহিনীর দমন-পীড়ন এবং গণহত্যার ফলে সৃষ্ট শরণার্থী সংকট তখন বাংলাদেশকে গভীর মানবিক বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছিল। লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এলেও বৈশ্বিক জনমত তখনও পুরোপুরি সক্রিয় হয়নি। এই পরিস্থিতিতে গিন্সবার্গ ভারতে এসে শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযন্ত্রণা প্রত্যক্ষ করেন।
এই অভিজ্ঞতা তাঁর কাছে কেবল রাজনৈতিক তথ্য ছিল না; ছিল এক জীবন্ত মানবিক বাস্তবতা। সেই অভিজ্ঞতার শিল্পরূপই হলো তাঁর বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত আন্তর্জাতিক সাহিত্যের ইতিহাসে এই কবিতাটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। যশোর রোডের শরণার্থী বাস্তবতা—বর্ষার বৃষ্টি, কাদা, ক্ষুধা, রোগ এবং দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষের অনিশ্চিত জীবন; সবকিছুই কবিতাটিতে এক গভীর মানবিক ভাষা পেয়েছে।
কবিতার শুরুতেই গিন্সবার্গ শরণার্থী জীবনের ভয়াবহ চিত্র এঁকেছেন—‘লক্ষ লক্ষ শিশু আকাশের দিকে তাকিয়ে আছে, অপুষ্টিতে ফুলে ওঠা পেট আর বিস্ময়ে ভরা বড় বড় চোখ নিয়ে।’ এই চিত্র শুধু ক্ষুধার্ত শিশুদের নয়; এটি একটি ভেঙে পড়া মানবিক বাস্তবতার প্রতীক। তিনি আরও প্রশ্ন তোলেন—‘কোথায় সেই ত্রাণবাহী হেলিকপ্টার, কোথায় বিশ্বের শক্তিধরদের মানবিক সহায়তা?’ এই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও দায়িত্বহীনতার বিরুদ্ধে এক তীব্র নৈতিক প্রতিবাদ। আবার ‘বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ পিতা, যন্ত্রণায় দিন কাটানো লক্ষ লক্ষ মাতা’—এই চিত্রকল্প সমগ্র শরণার্থী জনগোষ্ঠীর সম্মিলিত বেদনার প্রতিচ্ছবি হয়ে ওঠে।
এই কবিতা দ্রুতই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক ভাষ্যে একটি শক্তিশালী সাংস্কৃতিক দলিলে পরিণত হয়। গিন্সবার্গ তাঁর কবিতার মাধ্যমে যুদ্ধকে এক গভীর মানবাধিকার সংকট হিসেবে তুলে ধরেন। শরণার্থী শিবিরের বাস্তবতা, খাদ্যাভাব, চিকিৎসার অভাবকে বিশ্বজনমতের সামনে দৃশ্যমান করে তোলেন। ফলে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ শুধুমাত্র রাজনৈতিক সংঘাত হিসেবে সীমাবদ্ধ না থেকে একটি বৈশ্বিক মানবিক ইস্যু হিসেবে নতুন মাত্রা পায়। তাঁর কবিতা পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়, অনেকের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে সহায়ক হয়।
এই প্রেক্ষাপটে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের জন্য কনসার্ট’ বিশেষ তাৎপর্য বহন করে। জর্জ হ্যারিসন ও রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক কনসার্ট ছিল বিশ্বের প্রথম বৃহৎ মানবিক ত্রাণ-সংগীতানুষ্ঠানগুলোর একটি। সেখানে গিন্সবার্গ উপস্থিত থেকে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার অংশ আবৃত্তি করেন।
সেদিনের মঞ্চে সংগীত ও মানবিকতার এক অনন্য সংমিশ্রণ ঘটে। জর্জ হ্যারিসন, বব ডিলান ও জোয়ান বায়েজের মতো শিল্পীরা যেমন অংশ নেন, তেমনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতিনিধিত্ব করেন রবিশঙ্কর ও আলি আকবর খান। কনসার্টের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি শরণার্থী সহায়তায় ব্যবহৃত হলেও এর সবচেয়ে বড় প্রভাব ছিল বৈশ্বিক জনমত গঠন, যেখানে বাংলাদেশ সংকট আন্তর্জাতিক সচেতনতার কেন্দ্রে উঠে আসে।

পুরো অভিজ্ঞতার মধ্য দিয়ে গিন্সবার্গ বাংলাদেশের ইতিহাসে একজন বহিরাগত পর্যবেক্ষক থেকে একজন সহমর্মী সাক্ষীতে পরিণত হন। তাঁর কবিতায় যুদ্ধের কৌশল বা কূটনৈতিক বিশ্লেষণ নেই; আছে মানুষের মুখ, মানুষের ক্ষুধা, মানুষের বেঁচে থাকার সংগ্রাম। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি আঞ্চলিক সংঘাতের সীমা থেকে তুলে এনে মানবমর্যাদা ও ন্যায়বিচারের বৈশ্বিক প্রশ্নে রূপান্তর করেন।
‘ফ্লাওয়ার পাওয়ার’-এর দর্শন এবং ‘সেপ্টেম্বর অন যশোর রোড’-এর মানবিক আর্তি একই নৈতিক ধারার দুটি ভিন্ন প্রকাশ। একদিকে তিনি যুদ্ধের বিরুদ্ধে ফুলকে প্রতীক করেছেন, অন্যদিকে যুদ্ধের শিকার মানুষের বাস্তব জীবনকে তুলে ধরেছেন। তাঁর কাছে শান্তি কোনো বিমূর্ত ধারণা নয়, মানুষের অস্তিত্ব রক্ষার অপরিহার্য শর্ত।
অ্যালেন গিন্সবার্গের শততম জন্মদিনে তাঁকে স্মরণ করা বিট প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ কবিকে শ্রদ্ধা জানানো, একই সঙ্গে সেই বিশ্বনাগরিক বিবেককে স্মরণ করা—যিনি ক্ষমতার ভাষার বিপরীতে মানুষের ভাষায় কথা বলেছেন। শতবর্ষ পরেও তিনি কেবল একজন আমেরিকান কবি নন; বাংলাদেশের ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ মানবিক সাক্ষী।
আজকের পৃথিবীতে যেখানে যুদ্ধ, উদ্বাস্তু সংকট এবং মানবিক বিপর্যয় কঠিক এক বাস্তবতা, সেখানে তাঁর দুটি কণ্ঠ—ফুলের শক্তির আহ্বান এবং যশোর রোডের আর্তনাদ নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। গিন্সবার্গ আমাদের মনে করিয়ে দেন, কবিতা কখনও কখনও ইতিহাসের নথি হয়ে উঠতে পারে, আর একজন কবির কণ্ঠস্বর কখনও কখনও নিপীড়িত মানুষের পক্ষে বিশ্ববিবেককে জাগিয়ে তুলতে পারে।

১৯৭১ সালের সেপ্টেম্বর মাস। মুক্তিযুদ্ধ চলছে। পশ্চিমবাংলার দমদম পার হতেই অ্যালেন গিন্সবার্গের চোখে পড়ল চারদিকে সারি সারি তাঁবু আর ছাউনি। এখানে থাকছেন শত শত শরণার্থী। সেই বছরের তুমুল বৃষ্টিতে রাস্তার পাশের ছোট ছোট নালাগুলোও ভরে গেছে কানায় কানায়। নোংরা জলের ধারেই অমানবিক পরিবেশে দিন কাটছে মানুষগুলোর।
২ ঘণ্টা আগে
অনেক সময় শুধু হাতের লেখা দেখেই আমরা আন্দাজ করতে পারি, সেটি কোনো ছেলে নাকি মেয়ের। বিষয়টি অনেকের কাছে কেবল অনুমান মনে হলেও, গবেষণা বলছে এর পেছনে কিছু বাস্তব কারণ আছে।
৬ ঘণ্টা আগে
উৎসবের আমেজে খরচের সময় হয়তো আমরা অতটা হিসাব করি না। কিন্তু ছুটি কাটিয়ে যখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরি, তখন পকেটের শূন্যতা আমাদের দুশ্চিন্তায় ফেলে দেয়।
১ দিন আগে
কাঁচা আমের টক-ঝাল ঝাঁঝ আর পাকা আমের মিষ্টি স্বাদ আমাদের খাদ্য সংস্কৃতিকে করেছে দারুণ সমৃদ্ধ। শুধু ফল হিসেবে নয়, ডাল, চাটনি, আচার থেকে শুরু করে আমচুর বা আমসত্ত্বর মতো খাবারে আমের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে।
১ দিন আগে