হাসপাতালের বিছানায় শুয়ে মহীনের ঘোড়াগুলির তাপস বাপী বলেছিলেন, ‘বাংলাদেশে গান গাইতে যেতে চাই’গতকাল ছিল কলকাতার বিখ্যাত বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপী দাসের জন্মদিন। ১৯৫৪ সালের ২২ সেপ্টেম্বর কলকাতায় জন্মানো এই শিল্পীর পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশে। এ দেশে গান গাইতে আসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। ২০২৩ সালে মারা যাওয়ায় এ ইচ্ছা তাঁর পূরণ হয়নি।
পাবলো নেরুদাকে মনে রাখানেরুদার আত্মজীবনী প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। আর ধর্ষণ-সংক্রান্ত আলাপটি আসে বিশ্বব্যাপী হ্যাশট্যাগ মিটু আন্দোলন জনপ্রিয় হওয়ার পর। এর আগে মূলত আলোচিত হতো তাঁর রহস্যময় মৃত্যু, যা অনেকের মতেই আসলে ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।
কেন এখনো কোহেন শুনি আমরাআজ কিংবদন্তি কবি, গীতিকার ও গায়ক লিওনার্দ কোহেনের জন্মদিন। কীভাবে গান করেন কোহেন? কেন আজও প্রতি প্রজন্মের সময় কাটে কোহেন শুনে? ‘ফেমাস ব্লু রেইনকোট’, ‘সুজান’, ‘ড্যান্স মি টু দ্য এন্ড অব লাভ’, ‘হালেলুই’-এর মতো গানের শক্তি কী?
ভূপেন হাজারিকার পর একমাত্র জুবিন গার্গই নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেনগতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তাঁর মৃত্যুতে ভারতের আসাম শোকে ভেঙে পড়েছে। আসাম সরকার জানিয়েছে, জুবিন গার্গের শেষকৃত্য না হওয়া পর্যন্ত সব স্কুলের পরীক্ষা স্থগিত থাকবে। হিন্দি, বাংলা, অহমিয়াসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন এই শিল্পী। বলিউড
ফরিদা পারভীনের যে ৫টি ঘটনা আপনি না-ও জানতে পারেনগতকাল রাত সোয়া ১০টায় আমরা হারালাম বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। এ লেখায় তাকানো হয়েছে করা হয়েছে তাঁর কিছু কম পরিচিত দিকের ওপর। এতে তুলে ধরা হয়েছে তাঁর চঞ্চল শৈশবের গল্প, উত্তম-সুচিত্রার সিনেমা ও মায়ের কোলে সংগীতের প্রথম ছোঁয়া, নজরুলগীতি থেকে লালনের গান পর্যন্ত শিল্পীজীবনের অজানা অধ্যায় এবং স
শ্রদ্ধাফরিদা পারভীন: ‘পাখি কখন জানি উড়ে যায়…’ফরিদা পারভীন এমন একজন শিল্পী, যিনি নাগরিক ও গ্রামীণ—দুই ধরনের গায়নশৈলীর সুমিশ্র কণ্ঠরূপকার। এই ধরনের গায়কী গুণ উপমহাদেশের খুব কমই পাওয়া যায়। যেমনটি দেখেছি নুসরাত ফতেহ আলী খান বা আবিদা পারভীনের কাওয়ালির মধ্যে।
ভূতের গলিতে কিংবা ডলু নদীর তীরে শহীদুল জহিরকে দেখিআজ ১১ সেপ্টেম্বর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী গল্পকার শহীদুল জহিরের জন্মদিন। পূর্ণিমা রাতে শহীদুল জহিরকে মিস করা ছাড়া আপনার উপায় নাই। লক্ষ্মীবাজারে কিংবা দক্ষিণ মৈশুন্ডিতে এখনও ডুমুরখেকো কিছু মানুষ আপনারই মতো থাকে অনন্ত অপেক্ষায়।
বদরুদ্দীন উমর: শিক্ষক থেকে রাজনীতিকতাঁর মৃত্যুর বছর তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি এক বিবৃতিতে জানান, তিনি সরকারি ও বেসরকারি কোনো পুরস্কার গ্রহণ করেননি এবং এই পুরস্কার গ্রহণ করাও তাঁর পক্ষে সম্ভব নয়।
বিশ্ব চিঠি দিবসে পড়ুন দেশ-বিদেশের কয়েকটি অদ্ভুত চিঠি‘দূরে থাকার একটা প্রধান সুখ হচ্ছে চিঠি—দেখাশোনার সুখের চেয়েও তার একটু বিশেষত্ব আছে।…একরকমের নিবিড়তা-গভীরতা, একপ্রকার বিশেষ আনন্দ আছে। তোমার কি তাই মনে হয় না?’—একটি চিঠিতে লিখেছেন রবীন্দ্রনাথ; যেখানে মৃণালিনী দেবীকে তিনি সম্বোধন করেছেন ‘ভাই ছুটি’ বলে।
নজরুলের ফারসি বহুলতাকে পূর্ব বাংলার কৃষক-সন্তানেরা যে কারণে গ্রহণ করেছিলআজ কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন। বিদ্রোহী এই কবিকে পূর্ব বাংলা তথা বাংলাদেশের মানুষেরা কেন আপন করে নিয়েছিল, তার পেছনে রয়েছে সমাজতাত্ত্বিক ও মনস্তত্ত্বিক কারণ। কবির প্রয়াণ দিবসে তার সুলুক-সন্ধান।
‘পঁচিশ আগস্ট আমাদের কষ্ট বিক্রি করেছে মিষ্টি ছোপ মেরে’: দুই রোহিঙ্গা কবির কবিতা২০১৭ সালের ২৫ আগস্ট। নদী, পাহাড়, সমুদ্র পেরিয়ে এই দিনে বাংলাদেশে নেমেছিল রোহিঙ্গাদের ঢল। সীমান্তের ওইপারে তখন চলছিল মিয়ানমার সেনাবাহিনীরদের অমানবিক নিধনযজ্ঞ। মিয়ানমারের মানবিক বিপর্যয়, হত্যা, ধ্বংস আর বাস্তুচ্যুতি নিয়ে লিখেছেন রোহিঙ্গা কবিরা।
ভাওয়াইয়া গানে পরকীয়াতিস্তা-তোর্সার উথালপাতাল ঢেউ যেমন এখানে আছে, তেমনই আছে মৈষাল (মহিষপালক), গাড়িয়াল (গাড়িচালক) বা মাহুতের দীর্ঘ প্রবাসে অপেক্ষায় থাকা একাকিত্ব। এই একাকিত্বের ভেতর থেকেই জন্ম নেয় ভাওয়াইয়ার সেইসব অনবদ্য সৃষ্টি, যা প্রেম, বিরহ এবং মানুষের গোপন আকাঙ্ক্ষার কথা বলে।
মুর্তজা বশীরের সঙ্গে, স্মৃতি ও ছবির গল্পমুর্তজা বশীর বাংলাদেশের শিল্প আন্দোলনের দ্বিতীয় প্রজন্মের চিত্রশিল্পী। তাঁর জন্ম ১৯৩২ সালে ১৭ আগষ্ট ঢাকার শহরে। বাবা জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহিদুল্লাহ, মা মরগুবা খাতুন।
রশীদ করীম: জন্মশতবর্ষের শ্রদ্ধাবাঙালি মুসলমানের আত্মপরিচয় ও আধুনিকতার খোঁজ করেছেন যিনিবাঙালি মুসলমানের আত্মপরিচয় ও আধুনিকতার এক উজ্জ্বল ভাষ্যকার রশীদ করীম। উপন্যাসের আখ্যানে ধারণ করেছেন বাংলা অঞ্চলের মানুষের নৈমিত্তিক ছবি-ব্যক্তিক ও সামষ্টিক বাসনার রূপকল্প।
পপ কালচার না বুঝলে যেভাবে আপনি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেনহ্যারি পটারের গল্পগুলো কোথায় ঘটে? অতীতে না ভবিষ্যতে? কিছুদিন আগেই একজন আমাকে বললেন, সপ্তম বইয়ের ক্লাইম্যাক্সেও হ্যারি মরে নি (এবং এই তথ্য নাকি খুব জরুরি!)। অথচ হ্যারি যে অসুস্থ ছিল এটাই তো আমি জানতাম না!
এস এম সুলতান: একশ বছর পেরিয়ে সুলতানের ছবির দর্শন ও তাঁকে যেভাবে পাঠ করা যেতে পারেসুলতানের জীবন দর্শন ও নন্দনতত্ব একটি বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে। এসব বিচারে, শিল্পে, শিক্ষায়, জীবনবোধ ও নান্দনিকতায় আমাদের সময়ের জন্য শুধু নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও এস এম সুলতানের ছবির দর্শন বা নন্দনতত্ত্ব গভীরভাবে প্রাসঙ্গিক।
আজ এস এম সুলতানের জন্মদিনগ্রামবাংলা যাঁর পৃথিবীর কেন্দ্রআহমদ ছফা ‘বাংলার চিত্রঐতিহ্য: সুলতানের সাধনা’ প্রবন্ধে সুলতানের চিত্রকলা নিয়ে লিখেছিলেন, ‘তারপর কোনোরকম ভনিতা না করেই বাংলাদেশের চিত্র-দর্শকদের উদ্দেশ্যে অমোঘ নির্দেশবাণী উচ্চারণ করেছে: আমাদের দেখো।’ এই দেখার ভেতরে যত অদেখাকে তুলে ধরেছেন তিনি, তাতে তাঁকে জাতিস্মর বললেও কিছু কম হবে না।