কর্মজীবী নারীদের জন্য ঘর আর বাহির সামলে নেওয়ার ব্যস্ততা সারাবছরই থাকে, তবে রোজার মাসে এই ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে যায়। একদিকে অফিস আর যানজট, অন্যদিকে রান্নাঘর আর ইফতারের আয়োজন—এই দুইয়ের মাঝে সমন্বয় করতে করতেই একটা মাস চোখের পলকে কেটে যায় তাঁদের।
ফাবিহা বিনতে হক

ঘড়িতে তখন ৪টা বাজে ২০ মিনিট। চারদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার। অ্যালার্মের শব্দে ধড়মড় করে উঠে বসতে হয়। চোখে রাজ্যের ঘুম, কিন্তু ঘুমিয়ে থাকার কোনো উপায় নেই। তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে পরিবারের সবার জন্য সেহরির আয়োজন করতে হবে। পরিবারের সবাইকে ডেকে তুলতে হবে। সেহরি শেষে ফজরের নামাজ পড়ে একটু চোখের পাতা এক করতে না করতেই আবার সকাল। শুরু হয় অফিস যাওয়ার তাড়া।

এ বিষয়ে কথা হয় সংবাদকর্মী ওয়াজিহার সঙ্গে। এই রোজায় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘রোজায় আমার জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো যানজট আর সময়ের অনিশ্চয়তা। অনেক দিন এমন হয়েছে যে অ্যাসাইনমেন্ট শেষ করে অফিস থেকে বের হয়ে জ্যামে আটকে পড়েছি। বাধ্য হয়ে বাসে বসেই এক বোতল পানি বা একটা খেজুর দিয়ে ইফতার করতে হয়েছে। বাসায় ফিরে যখন শরীর আর চলে না, তখন একটু জিরিয়ে নেওয়ারও সময় নেই। এ ছাড়া খবর সংগ্রহের কারণে অনেকসময়ই পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ হয়ে ওঠে না। আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত আমার এই কর্মমুখর জীবনের সঙ্গে মানিয়ে চলতে হয়।’
অন্যদিকে, ব্যাংকার স্নিগ্ধা জামানের সংসারের চিত্রটি অন্যরকম। বিকেলবেলা সেই ক্লান্তি আর যানজটের ঝক্কি পার করে তিনি যখন বাসায় ঢোকেন, তখন তাঁর প্রথম গন্তব্য হয় রান্নাঘর। স্নিগ্ধা বলেন, ‘পরিবারের জন্য পুষ্টিকর কিছু বানাতে সরাসরি রান্নাঘরে ঢুকতেই হয়। সবাই সাহায্য করলেও রান্নার কাজটি আমিই করি। অন্যদের ওপর ভরসা করতে পারি না। রোজার মাঝামাঝি সময়ে ইফতারের খাবারের পদে একঘেয়েমি চলে আসে, তাই মেন্যুতেও পরিবর্তন আনতে হয়। ইফতার শেষ করে একটু দম ফেলার আগেই আবার সেহরির চিন্তা মাথায় চাপে।’
সরকারি চাকরিজীবী নাহার সুলতানার গল্পটাও খুব একটা ভিন্ন নয়। প্রতিদিন সকাল সকাল অফিসে পৌঁছানোর তাড়া থাকে তাঁর। সেহরি খেয়ে নামমাত্র ঘুমানোর পর সকালে উঠেই ছুটতে হয় অফিসের দিকে। ঘুমের ঘাটতি আর রাস্তার ঝক্কি পার করে সামলাতে হয় অফিসের ফাইল। তবে তাঁর রমজানের ব্যস্ততায় বাড়তি যোগ হয় বাজারসদাই করা। নাহার জানান, ‘অফিস শেষ করে বাড়ি ফেরার পথে অনেক সময় বাজার করতে হয়। তবে আমার শাশুড়ি ইফতার তৈরির কাজ অনেকখানি করে রাখেন বলে ইফতারের সময় বেশি তাড়াহুড়ার মধ্যে পড়তে হয় না। তবে রাতের খাবার ও সেহরি তৈরির দায়িত্ব আমার কাঁধে থাকে।’
এদিকে রোজার সংখ্যা যত বাড়তে থাকে, ঈদ শপিং-এর বিষয়টিও ততো সামনে আসতে থাকে। এ বিষয়ে নাহার সুলতানা বলেন, ‘ঈদের বোনাস পাওয়ার আগে আমাদের ঈদ শপিং করার সুযোগ নেই। বোনাস পেলে তখন অফিস, রান্নাঘর আর সংসার সামলানোর পাশাপাশি ঈদে কাকে কী দিতে হবে, কার বাজেট কত এই হিসেবটাও মাথায় রাখতে হয়।’
ওয়াজিহা, স্নিগ্ধা বা নাহারের মতো অসংখ্য কর্মজীবী নারী রমজানে প্রতিদিন দ্বিগুণ দায়িত্ব নিয়ে ঘর আর বাহির; দুটোই সামলে চলেছেন। তাঁদের প্রত্যেকের কথা হলো রোজার দিনগুলোতে একা হাতে অল্প কাজও অনেক বেশি ও ক্লান্তিকর মনে হয়। তাই এই সময়ে কর্মজীবী নারীদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য পরিবারের অন্য সদস্যদের সহযোগিতার কোনো বিকল্প নেই।

‘আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি’— অত্যন্ত সাধারণ এই জীবনবোধের অধিকারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরের বাসিন্দা তাইজুল ইসলাম তাজুর। তিনি আজ ইন্টারনেটে এক পরিচিত নাম।
১২ ঘণ্টা আগে
পৃথিবীর ইতিহাসে সংক্রামক ব্যাধির সঙ্গে মানুষের লড়াই অনেক পুরোনো। বিভিন্ন যুগে নানা রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এসব রোগে প্রাণহানি ঘটেছে কোটি কোটি মানুষের। চতুর্দশ শতাব্দীতে ‘ব্ল্যাক ডেথ’ বা প্লেগ রোগে ইউরোপের বিপুল সংখ্যক মানুষ মারা যায়। এরপর গুটিবসন্ত, কলেরা ও স্প্যানিশ ফ্লু পৃথিবীতে ব্যাপক ধ্বং
১৯ ঘণ্টা আগে
দক্ষিণ–পূর্ব এশিয়ায় একসময় হাম ছিল শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এক সময় এই সংক্রামক ভাইরাসজনিত রোগটি বহু শিশুর জীবন কেড়ে নিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি টিকাদান কর্মসূচি, শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা ও কার্যকর নজরদারির মাধ্যমে আজ সেই চিত্র বদলে গেছে।
২ দিন আগে
আমাদের সমাজে শিশুর ঘুম নিয়ে প্রচলিত অনেক কথা আছে। যেমন, শিশু রাতে ১২ ঘণ্টা ঘুমাবে। কেউ বলেন, দিনে বেশি ঘুমালে রাতে ঘুম হবে না। আবার কেউ বলেন, দিনে বেশি ঘুমালে রাতেও ঘুমের অভ্যাস গড়ে উঠবে। এমন অনেক কথায় কান দিয়ে বাবা-মায়েরা সন্তানের ঘুম নিয়ে চিন্তায় পড়ে যান।
২ দিন আগে