স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে জুলাই-অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি ও এনসিপির স্থানীয় নেতা মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির পর নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সকালে সিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় যেকোনো জনসমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হলো।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) টাইগারপাস কার্যালয়সংলগ্ন এলাকায় গ্রাফিতি বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনার সূচনা হয়।
চসিক মেয়রের মিডিয়া সেলে টাইগারপাস থেকে লালখান বাজার সড়কে গ্রাফিতি আঁকার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সময় ও একই স্থানে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে জুলাই গ্রাফিতি কর্মসূচির ঘোষণা দিলে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়।
এ সময় ওয়াসিম আকরাম উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) পিলারে আঁকা জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্নগুলোর ওপর সাদা ও হলুদ রং লেপে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আন্দোলনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে চসিকের পক্ষ থেকে জানানো হয়, কোনো গ্রাফিতি মুছে ফেলা হয়নি, পোস্টার সরানো হয়েছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন এনসিপির নেতা-কর্মীরা চসিক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পুনরায় গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেন। একই সময়ে বিএনপির নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

.png)

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আজ শুক্রবার (২৪ জুলাই) জোরপূর্বক শ্রম বন্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এ শুল্ক আরোপ করা হয়। খবর রয়টার্সের।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর দিয়ে আটজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় দলটি নদীপথে ফের ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
১ ঘণ্টা আগে
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার সাটানো ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওবায়দুল হাসান (৪১) নামে সাবেক এক ল্যান্স করপোরালকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে