স্ট্রিম ডেস্ক

কখনো ভেবে দেখেছেন, আপনার সাধারণ জীবনযাপনের সঙ্গে দুনিয়া কাঁপানো সুপারস্টারদের দারুণ একটি মিল রয়েছে? শুনতে অবাক লাগলেও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কথাটি একদম সত্য। ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানী রবার্ট পাফ তাঁর প্রবন্ধে এমন কথাই বলেছেন। আমাদের সবার জীবনেই ‘অদৃশ্য দর্শক’ বা ‘ইনভিজিবল অডিয়েন্স’ রয়েছে, যারা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে।
আমরা কী পোশাক পরব, কোন পেশা বেছে নেব কিংবা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করব—সবকিছুই আমরা এই অদৃশ্য দর্শকদের কথা ভেবেই ঠিক করি। আমাদের জীবনের বড় সময় কাটে অন্যের সমালোচনা থেকে বাঁচার এবং তাঁদের প্রশংসা কুড়ানোর নিরন্তর চেষ্টায়।
আমাদের অবস্থা অনেকটা কুসুমকুমারী দাশের কবিতা ‘পাছে লোকে কিছু বলে’-এর মতো। মানুষ আমাদের কী ভাবছে, তার বাইরে গিয়ে যদি আমরা নিজের জীবন নিয়ে ভাবনাগুলোকে সাজাই, তবে তা কেমন হবে? কেমন হবে সেই জীবন, যে গল্পের কেন্দ্রীয় চরিত্র কেবল আপনি নিজেই।
এই বিষয়টিকে ভালোভাবে ব্যাখ্যা করতে মনোবিজ্ঞানীরা একটি নতুন শব্দ ব্যবহার করছেন। মনোবিজ্ঞানের ভাষায় অন্যের মনোযোগের কেন্দ্রে থাকার এই কাল্পনিক প্রবণতাকে বলা হয় ‘স্পটলাইট ইফেক্ট’।
এই প্রভাবের কারণে আমরা নিজেদের অজান্তেই অপ্রয়োজনীয় মানসিক কষ্ট ভোগ করি। বিভিন্ন গবেষণা বলছে, অন্য মানুষেরা আমাদের কতটা খেয়াল করছে, তা নিয়ে আমরা সবসময় অনেক বেশি বাড়িয়ে ভাবি। আমরা কল্পনা করি, অদৃশ্য কোনো স্পটলাইট যেন সবসময় আমাদের ওপর পড়ে আছে, যা আমাদের প্রতিটি ভুলত্রুটি সবার সামনে তুলে ধরছে।
আর এই অমূলক ভাবনার কারণেই আমরা এমন একদল দর্শকের জন্য নিজেদের জীবনকে পরিচালনা করতে থাকি, বাস্তবে যারা আমাদের দিকে তাকিয়েই নেই।
আর এখানেই সেই দার্শনিক প্রশ্নটি উঠে আসে, যদি কেউ আপনাকে না দেখত, তবে আপনি আসলে কেমন মানুষ হতেন?
মনোবিজ্ঞানী কার্ল জং মানুষের এই আচরণকে ‘পারসোনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। পারসোনা হলো এক ধরনের রূপক বা মুখোশ, যা সমাজ ও পারিপার্শ্বিকতার সঙ্গে মানিয়ে চলতে আমরা সবাই পরে থাকি। আমাদের সবারই এমন কিছু মুখোশ আছে—যেমন ‘ভালো ডাক্তার’, ‘আদর্শ মা’ বা ‘সফল ব্যবসায়ী’র মুখোশ। সামাজিকভাবে টিকে থাকার জন্য এই পারসোনা বা মুখোশগুলোর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু মানসিক বিপর্যয়ের শুরু হলে এই মুখোশ আমাদের প্রকৃত সত্তার ওপর স্থায়ীভাবে আটকে যায়। বেশিদিন এই মুখোশের আড়ালে থাকতে থাকতে ভেতরের আসল মানুষটি বদলে যেতে শুরু করে।
অনেক সময় এই অবস্থা থেকেই বিষণ্নতা বা ডিপ্রেশন দেখা দেয়। এটি মূলত আমাদের ভেতরের গভীর অনুভূতি, যা আমাদের বোঝাতে চায়—বাইরের পৃথিবী আমাকে একজন নিখুঁত মা বা সফল ব্যবসায়ী হিসেবে জানলেও, আমার ভেতরে আরও অনেক কিছু আছে যা প্রকাশ পাওয়া জরুরি। অন্যের পছন্দ-অপছন্দের উপর ভিত্তি করে আমরা খুব সহজেই নিজেদের পেশা বা সামাজিক পরিচয় দিয়ে নিজেদের সংজ্ঞায়িত করে থাকি। কিন্তু আমরা যখন এই লোক দেখানো মুখোশটা ছিঁড়ে ফেলে নিজেকে প্রশ্ন করতে শিখি, তখনই আমরা নিজেদের আসল পরিচয় খুঁজে পাই।
নিজের আসল সত্তাকে লুকিয়ে অন্যের প্রত্যাশা অনুযায়ী বাঁচার চরম মূল্য দিতে হয় আমাদের। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘রিগ্রেট আর্গুমেন্ট’। প্যালিয়েটিভ কেয়ার বা মৃত্যুশয্যায় থাকা রোগীদের সেবিকা হিসেবে কাজ করা ব্রনি ওয়ার তাঁর দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছেন, মৃত্যুর আগে মানুষের সবচেয়ে বড় আক্ষেপগুলোর একটি হলো—‘ইশ! যদি অন্যের প্রত্যাশা পূরণের বদলে নিজের মতো করে বাঁচার সাহস আমার থাকত!’
ব্রনি ওয়ারের মতে, জীবনের শেষ প্রান্তে এসে অন্যের সমালোচনার ভয় একেবারেই উধাও হয়ে যায়। কিন্তু নিজের সঙ্গে প্রতারণার যন্ত্রণাটুকু থেকে যায়। বিখ্যাত ক্ল্যাসিক সিনেমা ‘ডেড পোয়েটস সোসাইটি’-এর কথা ভাবুন। সেখানে কেন্দ্রীয় চরিত্র তীব্রভাবে অভিনেতা হতে চাইলেও, তার বাবার কড়া নির্দেশ ছিল ডাক্তার হতে হবে। অন্যের প্রত্যাশার এই অসহ্য চাপ সহ্য করতে না পেরে ছেলেটি অন্যের স্বপ্ন পূরণের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াকেই বেছে নেয়।
অন্যের প্রশংসার ওপর নির্ভর করে বাঁচার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এটি তার হৃদয়বিদারক উদাহরণ। প্রাচীন চীনা দার্শনিক লাও জু বলেছিলেন, ‘অন্যেরা কী ভাবল তা নিয়ে পড়ে থাকলে, আপনি সব সময় বন্দি হয়েই থাকবেন।’
সত্যিকারের জীবন যাপন করতে হলে আমাদের এই ইঁদুর দৌড় থামাতে হবে। একটু থেমে নিজের ভেতরে তাকাতে হবে এবং খুঁজতে হবে। মানুষের সমালোচনার ভয় দূরে সরিয়ে রাখলে আসলে কোন কাজগুলো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কাজটি করা মানসিকভাবে ভীষণ কঠিন হলেও এর ফল চমৎকার। যখন আপনি কোনো কাজ শুধু নিজের ইচ্ছায় করবেন, অন্যের কথায় নয়, তখনই আপনি সত্যিকারের স্বাধীন একটি জীবন উপভোগ করতে পারবেন।
নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এই বিষয়টি খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তিনি নিজের মতো করে, অদম্য কৌতূহল নিয়ে জীবন কাটিয়েছেন। তাঁর বিখ্যাত বইয়ের শিরোনামটিই এর সবচেয়ে বড় প্রমাণ: ‘হোয়াট ডু ইউ কেয়ার হোয়াট আদার পিপল থিংক?’ (অন্যেরা কী ভাবল তাতে আপনার কী আসে যায়?)।
তাই অদৃশ্য দর্শকদের আজই বিদায় জানান, নিজের মুখের আটকে থাকা মুখোশটি খুলে ফেলুন। মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি কাজের জন্য সবচেয়ে বড় স্বীকৃতিটি অন্য কারও নয়, কেবল আপনার নিজেরই প্রয়োজন।

অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, বিড়াল কি মানুষের মতো অতীত রোমন্থন করতে পারে? নাকি তাদের স্মৃতি কেবল খাবার আর বাসস্থানের মধ্যেই সীমাবদ্ধ? বিজ্ঞান বলছে, বিড়ালের স্মৃতিশক্তি আমরা যতটা ভাবি, তার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ওমানে গাড়ির ভেতরে চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনাতে ময়নাতদন্তের পর কার্বন মনোক্সাইডে শ্বাস গ্রহণকে কারণ হিসেবে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
২ দিন আগে
নদীনির্ভর বাংলাদেশের কৃষির ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো ফারাক্কা বাঁধ। এই বাঁধের বিরুদ্ধে ১৯৭৬ সালের ১৬ মে লংমার্চের ডাক দিয়েছিলেন মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী।
২ দিন আগে
‘ক্লাইমেট জাস্টিস’, ‘এনভায়রনমেন্টাল জাস্টিস’ বা ‘ওয়াটার পলিটিক্স’ শব্দগুলো ইদানীং আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব আলোচিত শব্দ হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় পাঁচ দশক আগেই এই ‘পরিবেশ রাজনীতি’ নিয়ে আন্দোলন করেছে।
২ দিন আগে