কেবল ভালো মানের ফোন থাকলেই চমৎকার ছবি পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন কিছু কৌশল আর সৃজনশীলতা। কিছু নিয়ম মেনে চললে আপনার সাধারণ স্মার্টফোন দিয়েই এই ঈদে প্রফেশনাল মানের সব ছবি তোলা সম্ভব।
স্ট্রিম ডেস্ক

কোরবানির ঈদের আনন্দ মানেই নতুন পোশাক, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্ত। আর এই বিশেষ দিনগুলোর প্রতিটি স্মৃতিকে অমলিন করে রাখতে এখন আমাদের সঙ্গী হাতের স্মার্টফোন।
তবে কেবল ভালো মানের ফোন থাকলেই চমৎকার ছবি পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন কিছু কৌশল আর সৃজনশীলতা। কিছু নিয়ম মেনে চললে আপনার সাধারণ স্মার্টফোন দিয়েই এই ঈদে প্রফেশনাল মানের সব ছবি তোলা সম্ভব।
আলো ও যুতসই সেটিংস
ফটোগ্রাফির আক্ষরিক অর্থই হলো ‘আলো দিয়ে আঁকা’। ভালো ছবির জন্য আলোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ঈদের সকালে ছবি তোলার সময় সবচেয়ে ভালো উৎস হলো প্রাকৃতিক আলো।
সরাসরি কড়া রোদে ছবি না তুলে জানালার পাশে বা বারান্দার সফট আলোতে ছবি তোলার চেষ্টা করুন। রোদে ছবি তুললে অনেক সময় চেহারায় ছায়া পড়ে, যা এড়াতে কোনো গাছের ছায়া বা বড় বিল্ডিংয়ের ছায়াযুক্ত স্থান বেছে নিন। মনে রাখবেন, আলোর উৎস যেন সবসময় আপনার সাবজেক্টের (যার ছবি তুলছেন) সামনে থাকে।
কারিগরি প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত বিষয় ফোনের লেন্স পরিষ্কার করা। সারাদিন ব্যবহারের ফলে লেন্সে আঙুলের ছাপ বা ধুলো পড়ে ছবি ঝাপসা হয়ে যায়। তাই ছবি তোলার আগে অবশ্যই নরম সুতি কাপড় দিয়ে লেন্স মুছে নিন।
এ ছাড়া ফোনের সেটিংসে গিয়ে ‘গ্রিড লাইনস’ অপশনটি চালু করে নিন। এটি আপনাকে ‘রুল অব থার্ডস’ মেনে ছবি তুলতে সাহায্য করবে, যা ছবির ভারসাম্য বজায় রাখে। ডিজিটাল জুম করা থেকে বিরত থাকুন। জুম করলে ছবির পিক্সেল ফেটে যায়। এর বদলে সম্ভব হলে নিজে সাবজেক্টের কাছে এগিয়ে যান।
নান্দনিক কম্পোজিশন ও যুৎসই অ্যাঙ্গেল নির্বাচন
সাধারণ দৃশ্যকেও অসাধারণ করে তোলা যায় কেবল দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে। ছবি তোলার সময় সাবজেক্টকে সবসময় ফ্রেমের একদম মাঝখানে না রেখে ডানে বা বামে সরিয়ে রাখলে তা দেখতে বেশি নান্দনিক হয়।
অ্যাঙ্গেলের ক্ষেত্রে বৈচিত্র্য আনুন। বিশেষ করে শিশুদের ছবি তোলার সময় আমরা প্রায়ই ভুল করি তাদের ওপর থেকে ফোন ধরে। এর বদলে আপনি নিজে হাঁটু গেড়ে বসে শিশুদের চোখের উচ্চতায় নেমে এসে ছবি তুলুন। এতে তাদের অভিব্যক্তি অনেক বেশি প্রাণবন্ত ও অর্থবহ মনে হয়।

আবার ঘরোয়া পরিবেশে বা খাওয়ার টেবিলে যখন ঈদের খাবারের ছবি তুলবেন, তখন সরাসরি ওপর থেকে ছবি তোলার চেষ্টা করুন। বাড়ির স্থাপত্য বা নতুন পাঞ্জাবি-শাড়ির পুরো অবয়ব ফুটিয়ে তুলতে নিচু অ্যাঙ্গেল থেকে ছবি তুললে আভিজাত্য প্রকাশ পায়।
ছবির ব্যাকগ্রাউন্ডের দিকেও নজর দেওয়া জরুরি। ব্যাকগ্রাউন্ডে যেন খুব বেশি অগোছালো বা বেশি মানুষ না থাকে, সেদিকে খেয়াল রাখুন। ছিমছাম দেয়াল বা সুন্দর বাগান ব্যাকগ্রাউন্ড হিসেবে সেরা।
ক্যান্ডিড মোমেন্ট ও পূর্ণাঙ্গ ফ্যামিলি ফ্রেম
ঈদের আসল আনন্দ থাকে মানুষের হাসি-খুশি আর ব্যস্ততার মাঝে। সবাই মিলে ক্যামেরার দিকে তাকিয়ে ‘পোজ’ দেওয়া ছবির চেয়ে মানুষ যখন নিজের অজান্তেই হাসছে বা কথা বলছে, সেই ‘ক্যান্ডিড’ মুহূর্তগুলো অনেক বেশি স্মৃতিবহ হয়। যেমন মা রান্নায় ব্যস্ত, বড়রা কোলাকুলি করছে কিংবা ছোটরা মিলে হুল্লোড় করে সালামি গুনছে। এই মুহূর্তগুলো ফোনের ‘ব্রাস্ট মোড’ ব্যবহার করে ফ্রেমবন্দি করুন। এতে দ্রুত নড়াচড়া করা মুহূর্তগুলোর মাঝেও সেরা শটটি বেছে নেওয়া সহজ হয়।
পারিবারিক বড় গ্রুপ ছবির ক্ষেত্রে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে না দিয়ে উচ্চতা অনুযায়ী সাজান। কেউ সোফায় বসুন, কেউ পেছনে দাঁড়িয়ে থাকুন—এভাবে কয়েকটি স্তর বা ‘লেয়ার’ তৈরি করলে গ্রুপ ছবি অনেক বেশি প্রফেশনাল মনে হয়।
ছবিতে ফটোগ্রাফার নিজেও যেন যুক্ত থাকতে পারেন, সেজন্য টাইমার ব্যবহার করুন।
ফোনটি একটি ট্রাইপডে বা স্থির জায়গায় বসিয়ে টাইমার সেট করে নিজেই ফ্রেমে চলে আসুন। এতে পরিবারের কেউ ছবির বাইরে থাকবে না এবং পূর্ণাঙ্গ একটি ফ্রেমে সবার মিলনমেলা ধরা পড়বে।
ক্যামেরা মোড ও এডিটিংয়ের ম্যাজিক
দামী স্মার্টফোনে অনেক ফিচার থাকে যেগুলোর সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না। একক ছবি বা পোর্ট্রেটের জন্য ফোনের ‘প্রোটেট মোড’ বা ‘লাইভ ফোকাস’ ব্যবহার করুন। এটি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্লার করে দেয়। দেখতে ডিএসএলআর ক্যামেরার মতো লাগে।
যদি ঘরের ভেতরে বা অল্প আলোতে ছবি তোলেন, তবে ‘নাইট মোড’ ব্যবহার করুন। আবার যেখানে আলো এবং ছায়ার পার্থক্য অনেক বেশি, সেখানে ‘এইচডিআর মোড’ চালু রাখলে ছবির প্রতিটি অংশ সমানভাবে ফুটে ওঠে।
ছবি তোলার কাজ শেষ হলে এডিটিংয়ের মাধ্যমে তাতে শেষ ছোঁয়া দিতে পারেন। স্ন্যাপসিড, অ্যাডোবি লাইটরুম বা পিক্সআর্ট-এর মতো অ্যাপগুলো স্মার্টফোনেই চমৎকার এডিটিং সুবিধা দেয়।
তবে এডিটিংয়ের সময় খেয়াল রাখবেন যেন ছবির স্বাভাবিকতা নষ্ট না হয়। হালকা ব্রাইটনেস, কনট্রাস্ট এবং কালার স্যাচুরেশন ঠিক করে নিলেই ছবি জীবন্ত হয়ে ওঠে। অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে ত্বকের রং কৃত্রিম মনে হতে পারে। তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এডিট করুন। মনে রাখবেন, একটি ভালো ছবি মানে হলো সেটি যেন আপনার ঈদের দিনটিকে ঠিক সেভাবেই মনে করিয়ে দেয় যেমনটা আপনি অনুভব করেছিলেন।
তবে ফোনের পেছনে সারাদিন ব্যয় না করে সেরা মুহূর্তগুলো দ্রুতবন্দি করে বাকি সময়টা প্রিয়জনদের সঙ্গে প্রাণভরে উপভোগ করুন।

.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
১৪ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১৪ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
১৬ ঘণ্টা আগে
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
১৭ ঘণ্টা আগে