স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (২৪ মে) এক্স- হ্যান্ডেল পোস্টে তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবে। দ্রুতই নতুন দফার আলোচনা আয়োজনের বিষয়ে আশাবাদী পাকিস্তান। খবর আল জাজিরার।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক যোগাযোগ সহজ করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই পক্ষই আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে আগ্রহ দেখাচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের বেশির ভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও থাকতে পারে। তবে এটি এখনো যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ বিষয়ে আলোচনা করতে তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তির দুটি বিষয় নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এর একটি লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং অন্যটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার প্রস্তাব।

.png)

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
৭ ঘণ্টা আগে
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
১০ ঘণ্টা আগে
রসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।
১৭ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
২০ ঘণ্টা আগে