স্ট্রিম ডেস্ক

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ওই দাবি প্রত্যাখ্যান করে প্রথমে দেশটির অবরুদ্ধ ১২ বিলিয়ন ডলার ছাড়ের দাবি জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার (৩১ মে) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার অন্যতম শর্ত ছিল ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তারা এতে রাজি হয়েছে।’
তবে নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানের কাছে আগের চেয়েও কঠিন শর্তযুক্ত নতুন খসড়া প্রস্তাব পাঠিয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও হরমুজ খোলা আরও দীর্ঘায়িত হতে পারে।
ইরান অবশ্য ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানি আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্যমতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার দাবি ‘ভিত্তিহীন’।
ইরান জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে বিদেশে আটকে থাকা তাদের ১২ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ছেড়ে দিতে হবে।
এদিকে, চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার ইঙ্গিত দিয়ে ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার কোনো তাড়া নেই। আমরা যা চাই, ধীরে ধীরে পেয়ে যাব। আর যদি তা না পাই, তবে ভিন্ন উপায়ে সমাপ্তি টানব।’
এশিয়ায় এক প্রতিরক্ষা সম্মেলনে পেন্টাগনের প্রধান পিট হেগসেথও প্রায় একই সুরে বলেন, প্রয়োজনে পুনরায় যুদ্ধ শুরু করতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
এপ্রিলের যুদ্ধবিরতির পর বড় ধরনের কোনো সংঘাত না হলেও হরমুজে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি দাবি করেছে, তারা দেশের জলসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে, তবে যুক্তরাষ্ট্র তা নিশ্চিত করেনি।
এ ছাড়া চলতি সপ্তাহে বন্দর আব্বাসে মার্কিন বিমান হামলা ও ইরানের পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির আশঙ্কায় মিত্রদেশটিকে ‘চরম’ নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৬ জুন) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২২ মিনিট আগে
বিশ্বের ৩৬টি দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব রাখেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তাদের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ৭৯ শতাংশ মানুষের মনোভাব ইসরায়েলের প্রতি নেতিবাচক।
১ ঘণ্টা আগে
ভারতের শিক্ষা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শনিবার (৬ জুন) যন্তর মন্তরে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির বিরুদ্ধে এই সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন তিনি।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে শুক্রবার অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্যের ভিত্তিতে সিএনএন এই হিসাব দিয়েছে।
৫ ঘণ্টা আগে