
যুদ্ধবিরতির সমঝোতা স্মারকের পরও বারবার তা ভঙ্গ করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সইয়ের মূল্যহীনতা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সই করা সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে মার্কিনিরা প্রমাণ করেছে তাঁদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই ‘সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন’। খবর আলজাজিরার।
শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, ‘মহা শয়তান বারবার অঙ্গীকার ভেঙে আবারও প্রমাণ করছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সই এখন সম্পূর্ণ মূল্যহীন। জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও নীতির অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র তার আসল চেহারা উন্মোচন করেছে। এর মাধ্যমে তাদের প্রতারণাপূর্ণ চরিত্র, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা ও কু-অভিপ্রায় প্রকাশ পেয়েছে।’
তিনি হুঁশিয়ারি দেন, এখন যুক্তরাষ্ট্র যুদ্ধ উসকে দিয়ে আরও বড় মূল্য ও অপমানের মুখোমুখি হতে চলেছে। তাদের জানা উচিত, ইরানি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে, যা কখনো ভুলতে পারবে না।
এসময় ইরানের জনগণকে দেশ রক্ষায় নেতৃত্বের ওপর আস্থা এবং জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন মুজতবা খামেনি।
.png)

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের মুখে ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
২২ মিনিট আগে
নেপালে বিপর্যয়কর বন্যায় বড় ও ধনী দেশগুলোর কাছে দান নয়, জলবায়ুজনিত ক্ষতিপূরণে ন্যায্যতার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
১ ঘণ্টা আগে
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কানাডায় আরএসএস সংশ্লিষ্টতার অভিযোগে ২১ দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন জাস্ট পিস অ্যাডভোকেটস (জেপিএ)।
৫ ঘণ্টা আগে