তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের (পেট্রোল) গড় দাম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) ২০২২ সালের পর প্রথমবারের মতো এই নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত এক মাসে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। এএএ-এর রেকর্ড অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসের দাম ২ দশমিক ৯৮ ডলার থেকে বেড়ে ৪ দশমিক ০১৮ ডলারে পৌঁছেছে। জ্বালানি তেলের বাজারে এই মাসিক বৃদ্ধির হার ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা কিংবা ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময়ের চেয়েও বেশি।
ক্রুড অয়েল পরিশোধন করে পেট্রোল তৈরি করা হয়। তাই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে বা কমলে সাধারণত পেট্রোলের দামও সেই অনুযায়ী ওঠানামা করে।
মার্চের প্রথম সপ্তাহে ইরান ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ২০ শতাংশ কমে যায়। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে গিয়ে ঠেকে।
পরিস্থিতি সামাল দিতে ১১ ও ১২ মার্চ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং হোয়াইট হাউস তাদের জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিলে দাম কিছুটা কমে ৯২ ডলারে নেমে আসে। এরপর ২৪ থেকে ২৬ মার্চের দিকে তেলের দাম গ্যালনপ্রতি ৩ দশমিক ৯৮ ডলারে এসে টানা ছয় দিন স্থির ছিল।
তবে এই স্বস্তি স্থায়ী হয়নি। ২৯ ও ৩০ মার্চ শান্তি আলোচনা থমকে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও তেলের খনি ‘উড়িয়ে দেওয়ার’ হুমকির ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ১১৭ ডলার ছাড়িয়ে যায়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে