স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে এবার মাইক্রোসফট, গুগল ও অ্যাপলের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ১৮টি মার্কিন প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (১ এপ্রিল) ইরানের সময় রাত ৮টা থেকে এই হুমকি কার্যকর হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আইআরজিসি-র তালিকায় থাকা ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা, বোয়িং, ডেল, এইচপি, সিসকো, ওরাকল, মেটা (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম), জেপি মরগান চেজ এবং জেনারেল ইলেকট্রিক।
বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইরানে সন্ত্রাসী হামলার জবাবে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের অপেক্ষায় থাকুক। আমরা এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের নিজেদের জীবন রক্ষার্থে অবিলম্বে কর্মস্থল ত্যাগ করার পরামর্শ দিচ্ছি।’
আইআরজিসি-র দাবি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন এসব কোম্পানি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের করপোরেট অফিস ও শোরুম রয়েছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় এই হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অন্যদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “এই যুদ্ধ কেবল ডোনাল্ড ট্রাম্পের শর্ত অনুযায়ী শেষ হবে।” ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও জানান, যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ‘চলছে এবং তা আরও শক্তিশালী হচ্ছে’। যদিও ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে আসছে।

.png)

গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
২ ঘণ্টা আগে
অভিযোগ-পাল্টা অভিযোগে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা। ‘ব্যর্থ’ আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা আমদানি শুল্ক আরোপের ঘোষণা দয়েছেন। কানাডার পক্ষ থেকে এই শুল্ককে বলা হচ্ছে ‘ডলার-ফর-ডলার’।
৩ ঘণ্টা আগে
সিরিয়ায় হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের সঙ্গে ইসরায়েলকে ‘অর্থহীন সংঘাতে’ জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছেন বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।
৩ ঘণ্টা আগে