তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ৫ দফার একটি যৌথ উদ্যোগ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই শান্তি প্রস্তাব প্রকাশ করা হয়।
সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং সেখানে আটকে পড়া জাহাজ ও ক্রুদের সুরক্ষা দেওয়ার বিষয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পাওয়া এই পাঁচ দফা হলো: অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং এই সংঘাত যেন অন্যান্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা।বেসামরিক নাগরিক এবং লক্ষ্যবস্তুর ওপর হামলা সম্পূর্ণ বন্ধ করা। ‘হরমুজ প্রণালির’ শিপিং লেন বা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে একটি ব্যাপক ও স্থায়ী শান্তি কাঠামো প্রতিষ্ঠা করা।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত সংকট নিরসনে কূটনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করে বেইজিং ও ইসলামাবাদ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে