স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলের একটি পক্ষ মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।
সম্প্রতি জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। ভ্যান্স বলেন, ওই পক্ষ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ বন্ধের চুক্তি থেকে সরে আসে এবং সামরিক অভিযান অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যায়।
তিনি বলেন, ‘আমি কোনো রকম দ্বিধা ছাড়াই নিশ্চিতভাবে জানি, ইসরায়েলি সরকারের ভেতরের কিছু লোক আমাদের এই নীতি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা সামরিক অভিযান অব্যাহত রাখতে চায়।’
বিদেশি লবিং বিষয়ে ভ্যান্স বলেন, নিজেদের স্বার্থে বিভিন্ন দেশ মার্কিন নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে, এটা স্বাভাবিক এবং ২০২৬ সালে রাজনৈতিক বাস্তবতায় সাধারণ ব্যাপার। তবে এই ধরনের প্রচারণা যখন সরাসরি আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তকে ক্ষতিগ্রস্ত করে, তখন তা উদ্বেগের কারণ।
‘টাইম’ ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার অভিযান পরিচালক ব্র্যাড পারস্কেলের মালিকানাধীন ‘ক্লক টাওয়ার এক্স’ নামক একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন ভ্যান্স। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠান ইসরায়েলি সরকারের কিছু অংশ থেকে অর্থ পেয়ে সামাজিক মাধ্যমে চুক্তিবিরোধী ক্যাম্পেইন পরিচালনা করছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই একমত হবেন যে বিদেশি রাষ্ট্রগুলো আমেরিকার জনমতকে প্রভাবিত করার চেষ্টা করে এবং এটি সাধারণ সত্য।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির বিভিন্ন শর্ত ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।
তথ্যসূত্র: সিএনএন

.png)

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
৮ ঘণ্টা আগে
রসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।
১৫ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
১৮ ঘণ্টা আগে