স্ট্রিম ডেস্ক

রাশিয়ার উত্তর কুরিল দ্বীপপুঞ্জের সেভেরো-কুরিলস্ক শহরে সুনামির ঢেউ আঘাত হেনেছে। আজ বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে এই জলোচ্ছ্বাসের ঘটনা ঘটে। এতে শহরের উপকূলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, প্রশান্ত মহাসাগরে কামচাতকা উপদ্বীপের কাছাকাছি একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই সুনামির ঢেউ আঘাত হানে। তাদের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৯। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৮–এর ওপরে। এর উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
ভূমিকম্পের কিছুক্ষণ পরেই শহরের উপকূলে প্রথম সুনামি ঢেউটি আঘাত হানে। সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো বলেন, ‘বাসিন্দাদের উপকূল থেকে উঁচু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবাই নিরাপদে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামি সতর্কতা পুরোপুরি তুলে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই থাকবেন।’
জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সুনামি সতর্কতার সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা উঁচু এলাকায় আশ্রয় নেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা দ্রুত উপকূল থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
সেভেরো-কুরিলস্কের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট সম্পূর্ণ প্লাবিত হয়েছে। প্ল্যান্টটির সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া রুশ ভূ-ভৌগোলিক সেবা সংস্থা প্লাবিত এলাকার ড্রোন ফুটেজ প্রকাশ করেছে।
ইউজনো-সাখালিনস্ক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, পুরো কুরিল দ্বীপপুঞ্জেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপপুঞ্জের অন্যান্য এলাকাগুলোতে সতর্ক অবস্থায় রয়েছেন জরুরি বিভাগের কর্মীরা।
এর আগে রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
ভূমিকম্পের ফলে রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ আঘাত হানে। এছাড়াও জাপানের হোক্কাইদো শহরে ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভূমিকম্পের ফলে কামচাতকায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ওই অঞ্চলে আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা রয়েছে। চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামির সতর্কতা জারি রয়েছে।

.png)

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।
২ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর জাপান টাইমস।
২ ঘণ্টা আগে
বহুজাতিক আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও ট্যাল্কযুক্ত অন্যান্য পণ্য ব্যবহারে ক্যান্সার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলা হয়েছিল। এসব মামলা নিষ্পত্তিতে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার (৬৮ হাজার ২০ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন সময়ই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের এই পর্যায়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে