স্ট্রিম ডেস্ক

ভারতকে ‘হেলহোল’ বা ‘নরকের গর্ত’ মন্তব্য করা একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যটিকে ‘অজ্ঞতাপ্রসূত, অনুচিত ও রুচিহীন’ বলে অভিহিত করেছে। খবর আল-জাজিরা
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রাম্প ট্রুথ সোশ্যালে রক্ষণশীল রেডিও উপস্থাপক মাইকেল সেভেজের একটি বক্তব্য শেয়ার করেন।
সেভেজ তাঁর বক্তব্যে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্বের সমালোচনা করতে গিয়ে বলেন, এখানে জন্ম নেওয়া শিশু তাৎক্ষণিকভাবে নাগরিকত্ব পেয়ে যায়। তারপর চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো ‘নরকের গর্ত’ থেকে পুরো পরিবারকে টেনে নিয়ে আসা হয়।
ভারতের প্রতিবাদ
সেদিন রাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, মন্তব্যটি স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুচিত এবং রুচিহীন।
তিনি জানান, এই মন্তব্য ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বাস্তবচিত্র তুলে ধরে না। দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক অনেক গভীর বলেও তিনি মন্তব্য করেন।
পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, ভারত একটি মহান দেশ এবং সেখানকার শীর্ষ নেতা আমার ঘনিষ্ঠ বন্ধু।
এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মন্তব্যটিকে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে আখ্যা দিয়েছে।
দলটি তাঁদের এক্স-হ্যান্ডেলে জানায়, এই মন্তব্য প্রতিটি ভারতীয়র হৃদয়ে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সরাসরি ট্রাম্পের কাছে এ বিষয়ে কড়া আপত্তি জানানো।
তবে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

.png)

পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। জুনের শেষদিকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৭ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে