তথ্যসূত্র:

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আরব দেশগুলোর অর্থনীতিতে ভয়াবহ ধস নামতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংঘাতের ফলে আরব অঞ্চলের দেশগুলোর সম্মিলিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৭ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। এর আর্থিক মূল্য প্রায় ১২০ বিলিয়ন থেকে ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ লাখ কোটি থেকে ২৪ লাখ কোটি টাকা)।
‘আরব রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ ওই অঞ্চলের দীর্ঘস্থায়ী উন্নয়নের অর্জন ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অনিশ্চয়তার কারণে এই অঞ্চলে নতুন বিনিয়োগ এবং মূলধন গঠন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব সার্বিক জিডিপিতে পড়বে।
ইউএনডিপি-র মতে, এই যুদ্ধে ইরানের পর সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন। তেলের বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর অতি-নির্ভরশীলতার কারণেই এই দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ায় এই দেশগুলোর জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি একপ্রকার স্থবির হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন তেল শোধনাগার ও ডিপোতে দফায় দফায় হামলার ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।
অর্থনৈতিক সূচক ছাড়াও যুদ্ধের সামাজিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যুদ্ধের তীব্রতা যদি আরও বাড়ে, তবে এই অঞ্চলের আরও প্রায় ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের অর্থনীতিতেই নয়, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাতেও দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করছে। সংঘাতের কারণে আমদানি ও রপ্তানি—উভয়ই হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে