স্ট্রিম ডেস্ক

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা কাটছে না। এই শোনা যাচ্ছে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তো পরের ঘণ্টাতেই প্রতিবেদন আসছে, বিশাল মতবিরোধ রয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রকৃত পরিস্থিতি বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। খবর আল-জাজিরার।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবগুলো তারা এখনও পর্যালোচনা করছে। এরপর পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তারা জবাব পাঠাবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত তিন দিন ধরেই তেহরানে অবস্থান করছেন এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত দৃষ্টিগ্রাহ্য উন্নতি হয়নি। এর মধ্যে গতকাল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান যাওয়ার কথা থাকলেও যাননি।
অনেকেই মনে করছেন, আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হলেই কেবল মুনির তেহরানে যাবেন। এটি হবে দেশটিতে তাঁর দ্বিতীয় সফর।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা মূল আটকে আছে গুটি কয়েক মূল শর্তের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায়। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং হরমুজের নিয়ন্ত্রণ– আলোচনা চলছে মূলত এই তিন বিষয়ে।
ইরানিরা বলছে, প্রথম ধাপে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এটি ধাপে ধাপে করতে হবে এবং তা সম্পূর্ণভাবে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।
এ ছাড়া ইরান হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব বিস্তার করতে চাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলো এর বিরুদ্ধে। কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু এই নৌপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশের বেশি জ্বালানি পরিবাহিত হয়।
পাশাপাশি তেহরানের কেন্দ্র ছাড়া বাকি সব পারমাণবিক স্থাপনা বন্ধ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিতে ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইরানের ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম দেশের বাইরে পাঠিয়ে দিতেও বলা হয়েছে, অবশ্য ইরানিরা এতে সাফ অস্বীকৃতি জানিয়েছে।
জব্দ বা ফ্রিজ করা সম্পদ নিয়েও চলছে দ্বন্দ্ব। ইরান এমন সব সম্পদ ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এর একটা নির্দিষ্ট অংশ নিজের কাছে রেখে দিতে চায়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন