
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের চীন সফরের এক সপ্তাহ পরই তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের গোলাবারুদের মজুত ঠিক রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে দেশটি। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২১ মে) যুক্তরাষ্ট্রের সিনেটে এক শুনানিতে আইনপ্রণেতাদের এই হালনাগাদ তথ্য জানান নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও।
বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতা সি চিন পিংয়ের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই অস্ত্র বিক্রির বিষয়টি। ওই বৈঠকের এক সপ্তাহ পরই সেটি স্থগিতের ঘোষণা আসল।
সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটি অন ডিফেন্সের সামনে কাও বলেন, ‘এই মুহূর্তে আমরা একটি সাময়িক বিরতি দিচ্ছি, যাতে এপিক ফিউরির (ইরান যুদ্ধ মিশন) জন্য প্রয়োজনীয় গোলাবারুদ নিশ্চিত করা যায়— অবশ্য এটি আমাদের কাছে প্রচুর রয়েছে। তবে শুধু নিশ্চিত করতে চাচ্ছি আমাদের কাছে যেন সবকিছু থাকে। প্রশাসন যখনই প্রয়োজন মনে করবে, তখনই এই বৈদেশিক সামরিক সরঞ্জাম বিক্রি ফের শুরু হবে।’
গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে দু’পক্ষ এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্রমাগত ইরানে ফের হামলা শুরুর হুমকি দিয়ে যাচ্ছেন।
কাও জানান, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি এগিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রতিরক্ষা সেক্রেটারি পিট হেগসেথ ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। অনুমোদন পেলে এটিই হবে তাইওয়ানের কাছে বিক্রি করা সবচেয়ে বড় অস্ত্রের চালান।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য এই প্যাকেজ অনুমোদন করলেও কার্যকরে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সই প্রয়োজন। যদি এটি অনুমোদিত হয়, তবে এটি ট্রাম্পেরই গত ডিসেম্বরে অনুমোদন করা রেকর্ড ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজকে ছাড়িয়ে যাবে।
অস্ত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তাইওয়ানি সংবাদমাধ্যম এফটিভি নিউজ জানিয়েছে, তাইওয়ান অস্ত্র কেনার চেষ্টা চালিয়ে যাবে বলে শুক্রবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী চো জুং-তাই।
বিষয়টি নিয়ে ক্রাইসিস গ্রুপের উত্তর-পূর্ব এশিয়া বিষয়ক সিনিয়র অ্যানালিস্ট উইলিয়াম ইয়াং সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, এই স্থগিতাদেশ ‘তাইওয়ানের মনে মার্কিন সমর্থন নিয়ে উদ্বেগ ও সংশয় আরও বাড়িয়ে দেবে এবং নিকট ভবিষ্যতে তাইওয়ান সরকারের পক্ষে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট বরাদ্দ চাওয়া কঠিন করে তুলবে।’
এদিকে, সি চিন পিংয়ের সঙ্গে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করার কথা নিশ্চিত করলেও, গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এই প্যাকেজটি অনুমোদন ‘করতেও পারেন, আবার নাও পারেন’।
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা না করার কয়েক দশকের পুরোনো কূটনৈতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও ট্রাম্প ইঙ্গিত দেন, এই প্যাকেজটিকে একটি ‘আলোচনার ঘুঁটি’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তাইপের প্রতি ওয়াশিংটনের অব্যাহত অনানুষ্ঠানিক সমর্থনের তীব্র বিরোধিতাও করে আসছে দেশটি।
যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। তবে ১৯৭৯ সালের ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ অনুযায়ী দ্বীপটিকে আত্মরক্ষায় সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরপরই আইনটি প্রণয়ন করা হয়েছিল।
.png)

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
৫ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৭ ঘণ্টা আগে