স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি সরকারকে ‘খুনি’ আখ্যা দিয়েছেন মমতা ব্যানার্জি।
শনিবার (৩০ মে) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক। সেখানে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, জুতো ও ডিম নিক্ষেপ করে এবং ‘চোর চোর’ স্লোগান দিয়ে হেনস্তা করার চেষ্টা করে।
ধস্তাধস্তিতে অভিষেকের গায়ের জামা ছিঁড়ে যায় এবং পরে পুলিশ হেলমেট পরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘শাসকেরা এখন খুনি—ছিঃ বিজেপি!’
টিএমসির অভিযোগ, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উসকানি ও প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই এই হামলা চালানো হয়েছে।
হামলার প্রতিবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে লিখেছেন, ‘সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার অনুপস্থিতিই প্রমাণ করে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।’
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই হামলাকে বিজেপির ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন।
হামলার পর অভিষেক ব্যানার্জি অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিত এবং পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থেকেছে। তিনি বলেন, ‘তারা আমাকে হত্যা করতে চায়। পুলিশ এখানে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমি স্থান ত্যাগ করব না।’
এদিকে ঘটনার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি সমর্থন করে না।’
তথ্যসূত্র: দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়া

.png)

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৪ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
১৮ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ দিন আগে