স্ট্রিম ডেস্ক

কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিল চলাকালে বুলডোজার দিয়ে মাংসের দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে মধ্য কলকাতায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দ্য হিন্দুর।
প্রত্যক্ষদর্শীদের জানান, মিছিলের অংশ হিসেবে আনা বুলডোজার দিয়ে এলাকায় থাকা কিছু দোকান বিশেষ করে মাংসের দোকান ভাঙা হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দোকান বন্ধ করে চলে যান।
এ ঘটনায় এক্স হ্যান্ডেলের পোস্টে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়েন লেখেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল।
তিনি লেখেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতি নিয়েই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপনের অংশ হিসেবে এটি করা হয়েছে। সিএপিএফ (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ) কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।
তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানায়, বিজয় মিছিলের অনুমতি দেওয়া হলেও তাতে বুলডোজার নেওয়ার সুযোগ ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পরপরই নিউ মার্কেট ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি সদস্য পাঠানো হয়। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়েছে।
নির্বাচনী প্রচারের সময় তৃণমূল অভিযোগ করেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ করবে। বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা প্রচার চালায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তখন বলেছিলেন, মাছ-মাংস ছাড়া বাঙালি থাকতে পারবে না।

.png)

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
অবশেষে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মোড়ক ও পানীয়র বোতলের সামনের অংশে স্বাস্থ্যসতর্কতার লেবেল রাখার প্রস্তাব দিতে বাধ্য হলো ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি (এফএসএসএআই)।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টি তাদের নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরে শিশুদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি নজরে রাখছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
৩ ঘণ্টা আগে