স্ট্রিম ডেস্ক

বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষ। খবর আলজাজিরা
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অ্যামাজনের একটি ডেটা সেন্টার ভবন ধ্বংস করেছে। ভবনটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে গোয়েন্দা সহায়তা দেওয়ার জন্য ব্যবহার করা হতো।
এর আগে, গত বুধবার একই ডেটা সেন্টারে হামলার দাবি করেছিল আইআরজিসি।
এদিকে ইরানের নতুন দফার হামলায় জর্ডান, বাহরাইনের পাশাপাশি কুয়েতেও হামলা হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
অন্যদিকে আইআরজিসির দাবি, তারা কুয়েতের যুক্তরাষ্ট্রের ব্যবহৃত আলি আল সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে, টানা ১৩তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও বড় পরিসরে হামলার হুমকির পর নতুন এ হামলার ঘটনা ঘটল।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে সেন্টকম জানায়, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও নৌ-সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, ইরানকে জবাবদিহির আওতায় আনা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে আইআরজিসির হুমকি কমিয়ে আনাই এ হামলার উদ্দেশ্য।

.png)

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে দলটি জানায়, এ দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন চলবে। খবর এনডিটিভি
২ ঘণ্টা আগে
ভারতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জবাবদিহিতার দাবিতে ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাসের পর অনশন ভাঙেন তিনি। খবর এনডিটিভির।
১১ ঘণ্টা আগে
ভারতের যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দেশব্যাপী বিক্ষোভের ডাকের মুখে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আজ শুক্রবার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
১১ ঘণ্টা আগে
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
১ দিন আগে